“মণ্কার, দারুণ, শাহেনশাহে হেরাকল ৷" রাণী মার্টিনা তার এক হাতে হেরাকলের গলা জড়িয়ে এবং তার গালে আলতো করে চুমু খেয়ে বললেন, “শাহে হেরাকল জিন্দাবাদ:...গাম্দারদের এমন শাস্তিই দেয়া উচিত। মৃত্যু তো আসলে তেমন কোন শাস্তি না। এতে মানুষ দুনিয়ার ঝুট ঝামেলা থেকে মুক্ত হয়ে যায়। “এই লোক মুকাওকিস মিসরের বাদশাহ বনে গিয়েছিলো । এখন অপদস্থতার মালা পড়ে ঘুরে বেড়াক। তার চেহারায় লেখা থাকবে- এ লোক গাদ্দার ।' “মার্টিনা!' হেরাকল দীর্ঘশ্বীস ফেলে বললেন, “তাকে এমন শাস্তি দিয়েও আমি খুশি হতে পারিনি। রোমের মাটি কখনো গাদ্দার জন্ম দেয়নি।” “আরে ঝাটা ম'রুন ওর কপালে." মার্টিনা বললেন, 'সে তো শুধু আপনাকে নয়, সালতানে রোমকে .ধাকা দিয়েছে। নিজের মনের ওপর এত বড় মনস্তাপ আর দুঃখের বোঝা চাপিয়ে নে বন না। আপনার চোখ মুখ কেমন ফ্যাকাসে হয়ে গেছে। আপনি অনুমতি দিলে আমি হারকিউলিনাসকে মিসর পাঠিয়ে দেবো।” *ও" ওখানে গিয়ে কি করবে? হেরাকল ক্ষীণ কণ্ঠে বললেন, “ওখানে তো আমার অভিজ্ঞ জেনারেলরাও হাটু মুড়ে বসে পড়েছে ।" “আমি জানি আপনার একথা বলার অর্থ কি' মার্টিনা বললেন, 'সে লড়তে পারে না এবং লড়াতেও হয়তো পারবে না। কিন্তু জেনারেলদের ওপর নজর তো রাখতে পারবে। কেউ গোপনে মুসলমানদের সঙ্গ সন্ধি বা ষড়যন্ত্র পাকায় কিনা। যেমন মুকাওকিস করেছিলো । হারকিউলিনাস এ কাজ খুব চমৎকার ভাবে করতে পারবে ।" “আসলে ওখানে আমার যাওয়া উচিত।' হেরাকল বললেন, “অথবা কক্তস্তীনের যাওয়া উচিত। তুমি তো জানো কন্তত্তীন অভিজ্ঞ এক জেনারেল । কিন্তু আমার শারীরিক অবস্থার এমন অবনতি ঘটেছে যে, না আমি যেতে পারছি না ক্তস্তীনকে পাঠাতে পারছি। কারণ, এখানকার শাসন কার্য কন্তন্তীনই চালাচ্ছে। আমি চাইও এটা যে, আমার এই ছেলে যেন সালতানাতে রোমের নিয়ন্ত্রণভার খুব আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করে।' রাণী মার্টিনার চেহারায় অসন্তোষের ছাপ ফুটে উঠেই মিলিয়ে গেলো। চেষ্টা করে সেখানে ঠোটের ওপর এক টুকরো হাসি ঝুলিয়ে নিলেন। “আপনি ঠিকই বলেছেন; মার্টিনা কণ্ঠে খুশির ভাব ফুটিয়ে বললেন, “আপনার শারীরিক অবস্থা একটু বেশি খারাপ মনে হচ্ছে। আমি ডাক্তারকে ডেকে আনাচ্ছি। মিসরের চিন্তা মন থেকে সরিয়ে একটু নিশ্চিন্ত হোন। ওখানে তা থিয়োডর ও জারেজের মতো বিখ্যাত জেনারেল রয়েছে । মার্টিনা ডাক্তারকে ডেকে আনার জন্য বেরিয়ে গেলেন। হেরাকলের অবস্থা খুব দ্রত অবনতির দিকে যাচ্ছে। বার্ধক্য তাকে ছুয়েছে ঠিক; কিন্তু তার বার্ধক্য বুদ্ধির কোন ক্ষতিই করতে পারে নি। বরং এসময় বুদ্ধি আরো তীক্ষ্ম এবং চিন্তাশক্তি হয় আরো গভীর। | শেষ আঘাত (৩য় খণ্ড) ১০৯ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।