“তুমি তোমার সবচেয়ে ঝড় এবং লজ্জাজনক অপরাধের কথা শুনে নাও; হেরাকল আক্রোশে ফুলে উঠে বললেন, “যাদেরকে তুমি আমার হত্যার জন্য পাঠিয়েছিলে তারা তো আমার হাতে কতল হয়েছেই। এখন তোমার পালা। তুমি চরম কাপুরুষতা দেখিয়েছো এবং মিসর আরবদের জন্য খালি করে দিয়েছো ।' £ হেরাকল তো আগেই বলে রেখেছিলেন, তিনি সুযোগ পেলেই মুকাওকিসের কাছ থেকে চরম প্রতিশোধ নেবেন। এবার সে সুযোগ তিনি মোক্ষমভাবেই পেয়ে গেলেন। তখনই তিনি শহরের হাকিম ও কতোয়ালকে ডেকে পাঠালেন। তারা দৌড়ে এলেন হেরাকলের কাছে। “মুকাওকিসকে হাতে হাতকড়া ওপায়ে বেড়ি পড়িয়ে দাও।' হেরাকল হুকুম করলেন, “তারপর তাকে সারা বযনতিয়া শহরে ঘ্ৃরিয়ে বেড়াও। এরপর কোন উম্মুক্ত স্থানে তাকে দীড় করিয়ে শহরের লোকদেরকে সমবেত করে ঘোষণা দাও যে, এ লোক গাদ্দার। সে মুষ্টিমেয় মুসলমানদের হাতে মিসরকে তুলে দিয়েছে । ঘোষণার পর তার হাতকড়া খুলে দেবে এবং পায়ের বেড়ি রেখে দেবে । এরপর আরো লাঞ্চিত-অপদস্থ করে সালতানাতে রোম থেকে বের করে দেবে । হেরাকলের হুকুম পালিত হলো। মুকাওকিসকে হেরাকলের হুকুম মতে লাঞ্চিত- অপদস্থ করে সালতানাত থেকে বের করে দেয়া হলো ।...হেরাকল তার প্রতিশোধ নিয়ে নিলেন। মুকাওকিসকে যখন দরবার থেকে বের করে নিয়ে যাওয়া হলো তখন হেরাকলের রাণী মার্টিনা প্রায় ছুটে সেই দরবার কক্ষে গিয়ে হাজির হলেন। এটাই এখন হেরাকলের শাহী দরবার ও শাহী আদালত। রাণী মার্টিনা দেখলেন, হেরাকল খজু ভঙ্গিতে বসে আছেন এবং চেহারা কেমন রক্তশূন্য হয়ে গেছে। সেখানে হেরাকরের এক সচিব ও দুই মুহাফিজ মূর্তির মতো দীড়িয়ে আছে। রাণী মাথায়ইঙ্গিত করতেই ওরা বড় দ্রুত বাইরে চলে গেলো । ১০৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।