করলেন যে, মুকাওকিস ভ্যাবাচেকা খেয়ে গেলেন। তাই বাস্তব বিষয়টি হেরাকলের কাছে তুলে ধরাটা তিনি জরুরি মনে করলেন। “কায়সারে রোম!' মুকাওকিস বললেন, “আপনি কি আরবদের শৌর্যবীর্য, বীরত্ব, দুঃসাহস ও সবকিছু বিনাশ করার কঠিন সংকল্প সম্পর্কে জ্ঞাত নন? তাদের সঙ্গে তো আপনার মোকাবেলা হয়েছে এবং আপনি এর পরিনামও স্বচক্ষে দেখেছেন, হাড়ে হাড়ে টের পেয়েছেন মুসলিম যোদ্ধা কি জিনিস... “আপনি কি এব্যাপারে কখনো আমার সঙ্গে একমত হবেন না যে, এই মুসলমানদেরকে পরাজিত করা কমপক্ষে আমাদের এই সেনাবাহিনী দ্বারা সম্ভব নয়? “আমার সামনে সন্ধির চুক্তি ছাড়া আর কোন পথ খোলা ছিলো না। আমি ব্যবিলনকে তাদের হাত থেকে বাচানোর চেষ্টা করেছি। মুসলমানরা যদি লড়াই করে “দেখো মুকাওকিস!' হেরাকল বললেন, “আগেও তুমি আমাকে শামের পরাজয়ের ব্যাপারে খোটা দিয়েছো । আর এখন তুমি মুসলমানদের আনুগত্য মেনে নিয়েছো। . তাদেরকে জিযিয়া-কর দেয়ারও ফয়সালা করে ফেলেছো। সঙ্গে সঙ্গে মিসরে তাদের পরোক্ষ শাসনও মেনে নিয়েছো। অথচ সেই তুমি আমাকে শামের পরাজয়ের ব্যাপারে খোঁটা দিচ্ছো।' মুকাওকিস যে তাকে খোঁটা দিচ্ছে না এবং বিদ্ধপ করছে না এব্যাপারে হেরাকলের এই ধারণা দূর করতে তিনি অনেক কিছুই বললেন। তিনি আরো বললেন, তিনি এক বাস্তবতার বর্ণনা দিয়েছেন। কোন ধরনের খোঁটা দেয়া তার উদ্দেশ্য নয়। কিন্ত হেরাকল তার কোন যুক্তিই মানতে রাজি হলেন না। “তুমি কি মনে করছো, আমি মিসর থেকে এত দূরে রয়েছি বলে সেখানকার অবস্থা সম্পর্কে আমি কিছুই জানি না?' হেরাকল বললেন, “প্রতিটি মুহূর্তের খবর আমি পেয়ে যাই'। “মিসরে আমাদের এক লাখ সৈন্য রয়েছে। এর মধ্যে মাত্র সাড়ে বার হাজার সৈন্য সম্মুখ যুদ্ধে লড়েছে। যদি বুদ্ধিমত্তার সঙ্গে বাকি ফৌজের নেতৃত্ব দেয়া যায় তাহলে এ মুষ্টিমেয় মুসলমানকে মিসরের মরুভূমিতে পিষে দেয়া কোন ব্যাপারই হবে না"... “কিংবা তাদের নীল নদে সলিল সমাধি করা যাবে অতি সহজে । এতে নীলের প্রবাহে কোন ব্যতিক্রম ঘটবে না। নীল নদ তার মতোই বয়ে যাবে ।... মিসরের আমাদের ফৌজ বড় বড় মজবুত কেন্লায় হেফাযতে রয়েছে। এই সামান্য কয়টা মুসলমান ওদের কিছুই বিগড়াতে পারবে না। আমার বিশ্বাস মুকাওকিস! এন কোন গোপন ব্যাপার অবশ্যই আছে যেটা আমার কাছে লুকাচ্ছো ।" মুকাওকিসও আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনিও রেগে গেলেন এবং দুই একটা কঠিন কথা শুনিয়ে দিলেন। শেষ আঘাত (৩য় খণ্ড) ১০৭ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।