“না, কায়সারে রোম!" পত্রদূত হাতজোড় করে বললো, “আপনার দরবারে এই পয়গাম পেশ করা ছাড়া ফারওয়ারে মিসর আমাকে এ বিষয়ে আর কোন কথা বলেননি ।' “সে এখন কোথায়?' হেরাকল জিজ্ঞেস করলেন এবং নিজেই জবাব দিলেন, “নিশ্চয় ব্যবিলন বসে ভোগ বিলাসে ডুবে আছে।' “না, কায়সারে রোম! তিনি ইস্কান্দারিয়ায়...আপনার জবাবের অপেক্ষায় সেখানেই অবস্থান করছেন।" পত্রদূত জবাব দিলো । “তুমি এখনই রওয়ানা হয়ে যাও। দ্বিগুণ শক্তিশালী পালতোলা জাহাজ তুমি প্রস্তুত পাবে। ইস্কান্দারিয়ায় খুব দ্র'ত পৌছে যাবে। মুকাওকিসকে বলবে, এই জাহাজে করেই যেন আমার কাছে চলে আসে'; হেরাকল হুকুম দিলেন । জল ্ত্রা রা নিজ রর নিয়ম মতো মুকাওকিসকে শাহী সম্মান্টুকুও দিলেন না। মুকাওকিস মিসরের মতো এতো বড় দেশের গভর্ণর কিন্তু হেরাকল তার সঙ্গে এমন আচরণ শুরু করলেন যেন তিনি তার গোলাম। হেরাকল কোন ভূমিকা ছাড়াই মুকাওকিসকে প্রথমেই জিজ্ঞেস করলেন, “এই চুক্তিনামা কার্যকর হওয়ার পর মুসলমানরা কি মিসর ছেড়ে চলে যাবে£' হ্যা, মুকাওকিস কোন সমীহ না দেখিয়ে জবাব দিলেন, ওরা মিসর থেকে চলে যাবে।' “তুমি আমাকে ধোকা দিচ্ছো; হেরাকল বললেন, “সন্ধিচুক্তিতে লেখা আছে মুসলমানদের যে কোন দল যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে এবং যেখানে খুশি সেখানে অবস্থান করতে পারবে। আর কয়েকজন মুসলমান কোন কারণে বা নিরূপায় হয়ে কোন মিসরীয়ের ঘরে উঠলে সেই মিসরীয়ের ওপর তার আতিথেয়তা দেয়া ফরয ।...এ থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে মুসলমানরা ফিরে যাবে না।' , এরপর হেরাকল মুকাওকিসকে বিভিন্ন বিষয়ে এত বেশি প্রশ্ন করলেন এবং অপ্রাসঙ্গিক অনেক.কিছু উত্থাপন করে এত খুটিয়ে সে সব ব্যাপারে ব্যাখ্যা চাইতে শুরু ১০৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।