আলোচনা শেষে মুকাওকিস ব্যবিলন কেন্লায় ফিরে এসে তার দুই জেনারেল ও উপদেষ্টাকে জিজ্ঞেস করলেন, এ ব্যাপারে বিস্তারিত হেরাকলকে কীভাবে জানানো যায়? সাধারণত শাহী পত্রদূতই হেরাকলের নামে পাঠানো পয়গামপত্র নিয়ে যেতো। কিন্তু মুকাওকিসই আশঙ্কা প্রকাশ করলেন, এ ব্যাপারটি এতই গুরুতর যে, হেরাকল না জানি কেমন কেমন প্রশ্ন করে পত্রদূতকে হতভম্ব করে দেন। তারপর তো সে এর জবাব দিতে পারবে না। সবাই এক সঙ্গে পরামর্শ দিলো, মুকাওকিস নিজেই বযনতিয়া চলে যাক। তিনিই একমাত্র হেরাকলকে বাস্তব অবস্থা বুঝাতে পারবেন। মুকাওকিস নীল দরিয়ার পথে ইস্কান্দারিয়ায় রওয়ানা হয়ে গেলেন। সেখান থেকেই জাহাজে করে তার বযনতিয়া যাওয়ার কথা । কিন্তু কি মনে করে যেন তিনি বযনতিয়ায় গেলেন না। সন্ধি চুক্তির বিস্তারিত বিষয় লিখে এক পত্রদূতের মাধ্যমে ব্যনতিয়ায় পাঠিয়ে দিলেন। চুক্তিনামার মূল কাগজপত্রও পাঠিয়ে দিলেন। যাতে আমর ইবনে আস (রা.) ও মুকাওকিস যার যার স্বাক্ষর মোহররাষ্কিত করে দিয়েছেন। পত্রদূত দ্রুতই বযনতিয়ায় পৌছলো। হেরাকল মিসরের অবস্থা জানতে এতই আকুল ছিলেন যে, এক পত্রদূত মিসর থেকে পয়গাম নিয়ে এসেছে শুনে নিজে বাইরে দৌড়ে এলেন এবং পত্রদূতের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিলেন পয়গাম পত্রটি। তারপর দম বন্ধ করে পড়তে লাগলেন। চুক্তির কথা পড়ে তার সারা শরীরে যেন আগুন লেগে গেলো। সন্ধিচুক্তির বিস্তারিত যখন পড়লেন তখন তো ক্রোধে ফেটে পড়লেন। পত্রদূতকে ভেতরে ডেকে পাঠালেন। “তুমি কি আমাকে বলতে পারো?' হেরাকল রাগে কাপতে কাপতে জিজ্ঞেস করলেন, 'এই চুক্তিনামা কি শুধু ব্যবিলনের জন্য, না এ হতভাগা মুকাওকিস পুরো মিসরই মুসলমানদের ঝোলায় ভরে দিয়েছে? তুমি কি আমাকে বলতে পারো, এই জিযিয়া উসুল করে মুসলমানরা মিসর থেকে চলে যাবে, না মিসরের বাদশাহ বনে যাবে? শেষ আঘাত (৩য় খণ্ড) ১০৫ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।