Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

সালাররা সবাই আমর ইবনে আস (রা.) এর বাস্তবসম্মত ও যুক্তিপূর্ণ বক্তব্য শুনে একমত হয়ে বললেন, “তাহলে মুকাওকিসের পয়গামের জবাবে বলে দেয়া হোক, তিনি যেখানে খুশি সেখানে এসে সাক্ষাত করুন।' চে 4 ০. রি ক, ১৭ ই দীপাক্ষীয় সাক্ষাত কোথায় হয়েছিলো তার উল্লেখ ইতিহাসের কোথাও নেই। তবে সাক্ষাত ও আলোচনার কথা সব এঁতিহাসিকরাই লিখেছেন। মুকাওকিসের সঙ্গে দুজন জেনারেল ও দুজন উপদেষ্টা ছিলো, আর আমর ইবনে আস (রা.) এর সঙ্গে ছিলেন চারজন সালার। আমর (রা.) আনুগত্য মেনে নেয়া ও জিযিয়া পরিশোধের ব্যাপারটি আরোপ করার বিষয় ছাড়া অতিরিক্ত কোন কথা মুকাওকিসকে বলেন না। জিযিয়ার পরিমাণ ঠিক হলো, প্রত্যেক প্রাপ্ত বয়ঞ্ক পুরুষ মাথা পিছু দুই দীনার প্রতি বছর মুসলিম খাজনা অফিসে জমা দেবে। নারী, বৃদ্ধ ও অপ্রাপ্ত ছেলে মেয়েকে এ থেকে যুক্ত রাখা হয়েছে। জিযিয়ার পরিমাণ এত সামান্য দেখে মুকাওকিস বিস্মিত হলেন। আমর ইবনে আস (রা) মুকাওকিস থেকে এ ব্যাপারটি চুক্তিতে অন্তর্ভূক্ত করে নিলেন যে, মুসলমানদের যে কোন দল যেখানে ইচ্ছা সেখানে কিছু দিন অবস্থান করতে পারবে। যদি দুই চারজন মুসলমান বাধ্য হয়ে মিসরে কোথাও কারো বাড়িতে অবস্থান করে তাহলে ঘরের কর্তা যেন কমপক্ষে তিন দিন তাদেরকে আতিথেয়তা দান করে ৷ মুকাওকিসের কোন দাবী ছাড়াই আমর (রা.) চুক্তিনামায় এটাও অন্তর্ভূক্ত করে দিলেন, মিসরের ভূমি, সহায় সম্পদ, গির্জা, উপাসনালয়, জল ও স্থলভাগে যে কোন রাষ্ট্রীয় মালিকানাভুক্ত স্থাপনা মিসরবাসীরই থাকবে । মুসলমানরা এগুলোর হেফাযত করবে। মিসরবাসীর ব্যবসা বানিজ্যের ওপর কোন ধরনের বিধি নিষেধ আরোপ করা হবে না। ব্যবসার উদ্দেশ্যে যে কোন দেশে ইচ্ছা ব্যবসায়ীরা যেতে পারবে এবং ভিন দেশ থেকে মালামালও আনতে পারবে। মুকাওকিস এই চুক্তির ওপর রাষ্ট্রীয় সিলমোহর মেরে দিলেন। তারপর বললেন, এই চুক্তিনামার মঞ্জুরী নিতে হবে হেরাকলের কাছ থেকে । এর মধ্যবর্তী সময়ে উভয় পক্ষের সৈন্যরা স্ব স্ব অবস্থানে থাকবে । মন্জুরী দ্রুতই চলে আসবে। ১০৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।