আমর ইবনে আস (রা.) আবার সবার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন । প্রত্যেকের চোখে মুখেই প্রত্যাখানের জোরালো অভিব্যক্তি ফুটে আছে। *তোমরা কি আমার অপারগতার বিষয়টি নিয়ে ভেবেছো?' আমর (রা.) জিজ্ঞেস করলেন, “তোমরা কি জানো না, আমীরুল মুমিনীন আমার প্রতি কি হুকুম দিয়ে রেখেছেন?...তিনি বড় পরিষ্কার ভাষায় হুকুম করেছেন, মিসরের বাদশাহ এই তিন শর্তের একটি যদি মেনে নেন তাহলে তাদের সঙ্গে সন্ধি করে নাও ।'... “তবে মনে রাখবে, নিজেদের শর্ত শতভাগ বাস্তবায়ন করবে। এখন মুকাওকিস আমাদের একটি শর্ত মেনে নিয়েছেন। আমি আমীরুল মুমিনীনের হুকুমের খেলাফ কিছুই করতে পারবো না। “এছাড়া এখানে আমরা কি অবস্থায় আছি তা দেখে নাও। আমরা এখনো পানিবন্দি হয়ে আছি। এটা ঠিক যে আমরা পরিখা অতিক্রম করে এসেছি। কিন্তু কেন্পাবেষ্টিত এই ব্যবিলন শহর জয় করা খুবই কঠিন কাজ... “সামনের ফসলি জমি ও বিশাল বাগানও পানিতে ডুবে আছে। এখন আমরা অন্য কোন শহরেও অভিযান চালাতে পারবো না। পানি নেমে গিয়ে আশপাশ শুকিয়ে যাওয়া পর্যস্ত আমাদের অপেক্ষা করতে হবে ।'... “এখন দুশমনের কি অবস্থা সেটা অনুসরণ করে বের করো । সঙ্গে সঙ্গে দুশমনদের মানসিক অবস্থা বুঝার চেষ্টা করো। রোমীয়দের মনোবল, আত্মবিশ্বাস এখন ভেঙ্গে শতভাগ হয়ে আছে। আমরা ওদের যেসব বন্দি গ্রেফতার করেছি তারা বলেছে, নৈশ হামলায় শহরের লোকেরাও যোগ দিয়ে ছিলো । এ থেকে আমাদের এই ফায়দা হয়েছে যে, শহরের লোকদের মধ্যে মুজাহিদদের ভীতি গেঁথে বসেছে ।'... “তারপরও কথা থেকে যায়। সেটা হলো, ওরা কিন্তু এখন কেল্লার নিরাপদ আশ্রয়ে বসে আছে। এ অবস্থায় আর কিছু দিন থাকলে ওদের মনোবল আবার চাঙ্গা হয়ে উঠেত পারে। এর আগেই ওদের সন্ধির প্রস্তাব আমাদের মেনে নেয়া উচিত। না হয় এরা যদি টি রি রিজিরিভিনিজি সরে যেতে পারে।' শেষ আঘাত (৩র খণ্ড) ১০৩ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।