সবাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো, শহরবাসী ও সাধারণদেরকে এই বাস্তব অবস্থা সম্পর্কে সতর্ক করে দিতে হবে যে, মুসলমানদের সঙ্গে সন্ধিচুক্তির মধ্যেই এখন তাদের জীবন মরনের প্রশ্ন জড়িত। “জন সাধারণকে আমরা জানিয়ে দিতে পারবো ।' কীরাস বললেন, “আপনি সন্ধির ব্যাপারে যে উদ্যোগ নিতে চান সেটা নিতে থাকুন ।” শহরবাসী ও সৈন্যদের অবস্থা তো এখন তাড়া খাওয়া হরিণের মতো । সারা শহর এখন আতন্বগ্স্ত। গতকাল এবং গত রাতের আগে তারা কেল্লার ভেতর নিজেদেরকে শতভাগ নিরাপদ বলে ভাবতো। কিন্ত্ত এখন এসব প্রাচীরের দিকে নজর পড়লেও তাদেরকে ভয় তাড়া করে। মুকাওকিস জেনারেল ও উপেদষ্টাদেরকে তার মহলে নিয়ে গেলেন। সবাইকে নিয়ে সিপাহসালার আমর ইবনে আস (রা.) এর নামে একটা পয়গাম লিখালেন। পয়গামে লেখা হলো, “আমি নিরাপত্তার ও শান্তির বিনিময়ে আপনাদের দ্বিতীয় শর্তটি মেনে নিচ্ছি। আমাকে সাক্ষাতের সুযোগ দিন। আমার দু চারজন সঙ্গী আমার সঙ্গে থাকবে এবং আপনারও দু চারজন সঙ্গী আপনার সঙ্গী হবেন। আমরা আলোচনার মাধ্যমে সন্ধি- সমঝোতার কোন একটা পথ বের করে ফেলবো। হয়তো আমরা ভালো কোন ফয়সালায় পৌছতে পারবো ।' এক পত্রদূতের মাধ্যমে তখন পয়গামটি পাঠিয়ে দেয়া হলো। আমর ইবনে আস (রা.) তখন কেন্লার পাশে পায়চারী করছিলেন। এসময় মুকাওকিসের পয়গাম নিয়ে পত্রদূত তার কাছে পৌছলো। তিনি তার সব সালারকে ডাকিয়ে এনে জরুরি বৈঠকে বসলেন। পত্রদূতকে একটু দূরে পাঠিয়ে দিলেন। আমার ইবনে আস (রা.) মুকাওকিসের পয়গাম সবাইকে পড়ে শুনিয়ে জিজ্ঞেস করলেন, এব্যাপারে তাদের মতামত কী? “সরাসরি প্রত্যাখ্যান করুন, সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) বললেন, “আপনি যে আগে ধারণা করছিলেন, এ লোক সময় হাতিয়ে নিচ্ছে এটা সম্পূর্ণ সঠিক ।' আমর (রা.) অন্যান্য সালারের দিকে তাকালেন। সবাই যোবায়ের ইবনে আওয়ামের কথায় জোর সমর্থন জানিয়ে বললো, সাক্ষাতের ব্যাপারটি প্রত্যাখ্যান করে দিন। ১০২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।