১ ইগিি 1 6০ ৪ ? রর ভিড় কমে গেলে মুকাওকিস তার জেনারেল ও দুজন উপদেষ্টাকে ডেকে পাঠালেন। কীরাসকেও ডাকিয়ে আনলেন। তাদের সবাইকে নিয়ে প্রাচীরের ওপর চলে গেলেন। “কী দেখতে পাচ্ছো তো, নিজেদের রক্ত গরম যুদ্ধের পরিণাম?' মুকাওকিস সবার দিকে তাকিয়ে তীর্যক কণ্ঠে বললেন, “তোমরা ওদের ঘুমন্ত অবস্থায় ওদের ওপর হামলা করেছো। কিন্ত্ব রক্ত স্রোত কলকল করে ঘোষণা দিচ্ছে, যেন ওরা ঘুমন্ত অবস্থায় তোমাদের ওপর হামলা করেছে?... “আমি জানতাম, এমনই হবে। তোমরা নিজেদেরকে এভাবেই ধোকা দিয়ে কাল্পনিক তৃপ্তিবোধ করবে। বাস্তবতা দেখো, যা তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। আমাদের সেনারা তো এখন লড়াইয়ের যোগ্য নেই আর । তবে হ্যা, ইস্কান্দারিয়া থেকে সেনা সাহায্য এসে গেলে তখন তোমরা মুসলামানদেরকে চ্যালেঞ্জ করার ঝুঁকি নিতে পারবে ।' জেনারেল ও উপদেষ্টারা নিঃশব্দে মুকাওকিসের কথা শুনতে লাগলো। বলার মতো কোন কথা ওদের মুখে জুটলোও না। এখনো আমি সন্ধির কথা বলবো।” মুকাওকিস বলতে লাগলেন, “কিন্ত এখন সেপথে যেতে হলে আমাদেরকে জিযিয়া দেয়ার শর্ত মেনে নিয়ে সন্ধিচুক্তি একপ্রকার কিনে নিতে হবে? ।... “আমি সবাইকে মুসলমানদের গোলামে পরিণত করতে চাই একথা বলে যে তোমরা লোকদেরকে ও সৈনিকদেরকে দারুন ক্ষিপ্ত করে তুলে ছিলে সেটা আমি জানি। তোমদের জন্য এখন একমাত্র খোলা পথ হলো, লোকদেরকে গিয়ে বলো, জিযিয়া- করের শর্ত মেনে নিয়ে মুসলমানদের সঙ্গে সন্ধি করতে ।' এবারও সবাই নিরুত্তর। মুকাওকিসের মতো তার জেনারেলরাও জানেন, মুসলমানরা যখন কোন কেল্লাকে আক্রমণের লক্ষ্যবস্ত বানায় সেটা জয় না করে তারা ক্ষ্যাত্ত হয় না। ্ ইতিমধ্যে কেল্লা ও প্রাচীরের মধ্যবর্তী স্থানে যে বিশাল ফসলি ক্ষেত ও ফলের বাগান রয়েছে তাও মুসলমানদের দখলে চলে গেছে। শেষ আঘাত (৩য় খণ্ড) ১০১ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।