আরো অনেক পর ভোরের সূর্য পূব আকাশে উকি দিলো । সকালের নরম আলোয় চার দিক উজ্জল হয়ে উঠতে লাগলো । যেদিকে চোখ যায় সেদিকেই লাশ আর লাশ। বিক্ষিপ্ত লাশের স্তপ থেকে দু একজন যখমী আছড়ে পাছড়ে উঠে দীড়াতো। তারপর দু এক কদম হেঁটে গড়িয়ে পড়তো । নীল নদীর যে পানি প্রাবনের সময় ডাঙ্গায় উঠে এসেছিলো এবং ঝিল ও পুকুর এবং ছোট ছোট বিলের আকারে দূর দৃরাস্ত পর্যন্ত বিক্ষিপ্ত হয়েছিলো, সেগুলোর পানি মৃত সৈনিকদের রক্তে লাল হয়ে উঠলো। পরিখায় বয়ে চলা পানিকে মনে হচ্ছিলো রক্ত স্লোত বয়ে যাচ্ছে । এই ভয়াবহ দৃশ্যে মুসলমানদের নারায়ে তাকবীর শ্রোগান চারদিক গুগ্ররিত করে তুলছিলো। শহরের লোকেরা কেল্লার প্রাচীরে দীড়িয়ে নৈশ হামলার লড়াইয়ের পরিণতি দেখছিলো। প্রাচীরের উচ্চতা থেকে এ দৃশ্য আরো কয়েকগুণ ভয়াবহ হয়ে তাদের অন্ত রাত্মা শুকিয়ে দিচ্ছিলো । মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার যে সংকল্প শহরের নারীরা পর্যস্ত করে রেখেছিলো, সেখানে তাদের পুরুষদের এই ধ্বংসাত্মক পরিণতি! সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারলো না তারা! এই ভাবনা তাদের মধ্যে মৃত্যুনীল অতন্ক ছড়িয়ে দিলো। মুকাওকিসকে জানানো হলো, শহরবাসী ও সৈন্যরা কেল্লার প্রাচীরগুলোর ওপর উঠে বাইরের দৃশ্যগুলো দেখছে। এতে তাদের ভাঙ্গা মনোবল আরো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মুকাওকিস এটা শুনে ক্ুন্ধ ভঙ্গিতে বাইরে বের হয়ে হুকুম দিলেন, কোন শহরবাসী ও সৈনিক যেন প্রাচীরে না চড়ে। শুধু ডিউটিরত সৈনিকরাই সেখানে থাকতে পারবে। এ হুকুম শুনে মুহাফিজ ইউনিটের লোকেরা দৌড়ে প্রাচীরে গিয়ে লোকদেরকে হাকিয়ে নিচে নামিয়ে দিলো। সারা শহরে মুকাওকিসের এ হুকুম ঘোষণা করে দেয়া হলো । অনুমতি ছাড়া কেউ প্রাচীরের ওপর যেতে পারবে না । কেউ গেলে তাকে প্রাচীর থেকে নীচে ফেলে দেয়া হবে। ১০০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।