নিয়ে জরুরী সলাপরামর্শ করছিলেন। অপেক্ষা করতে করতে মাগির সময় হয়ে গেলো। সেখানে তো কোন মসজিদ ছিলো না। এক মুজাহিদ বাইরে দীড়িয়ে আযান দিলো। তার পেছনেই সবাই জামাআতে নামাযের জন্য সারিবদ্ধ হয়ে গেলো। সিপাহসালারও ইমামতির জন্য এগিয়ে গেলেন। এটাই সুবর্ণ সুযোগ । নামায শেষ হতেই হাদীদ পায়ে পায়ে সিপাহসালারের কাছে চলে গেলো। তাকে আরবীলা ও রোহাশের সব কথা জানালো । সব শুনে সিপাহসালার হুকুম দিলেন, রোহাশ নামের রোমী অফিসারকে যেন এখনই তার তাবৃতে হাজির করা হয়। বামাবের অনেক্ষণ পর আমর রে) ভীর ভীবুডে ঢুকলেন। রোহাপকে সেখানে আরো আগেই পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে হাদীদ, শারীনা ও আরবীলাও ছিলো। চারজনকে বসালেন আমর (রা.)। “এখন বলো কী ঘটনা তোমাদের? আমর (ো.) জিজ্ঞেস করলেন। সবার আগে আরবীলা কথা শুরু করলো । কথা শুরু করতেই তার বুক ভেঙ্গে কান্না এলো । কান্নার বেগে তার জন্য কথা বলাই মুশকিল হয়ে গেলো । অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সে কথা শুরু করলো। শারীনাকে যা শুনিয়ে ছিলো সিপাহসালারকে তাই শোনালো আরবীলা। “এখন তোমরা কি করতে চাচ্ছো?' আমর (রো.) জিজ্ঞেস করলেন। এ প্রশ্নের জবাৰ আমার কাছ থেকে শুনুন।' রোহাশ বলে উঠলো । “আপনি যদি মনে করেন আমি একজন অসহায় মানুষ বলে এই কয়েদী দশা থেকে মুক্তি চাচ্ছি তাহলে ভুল করবেন। আসলে আমি সেখানে আর ফিরে যেতে চাই না যেখানে কারো ইযযত সম্মান নিরাপদ নয় এবং যেখানে একজন জেনারেলের হুকুমেই সবকিছু চলে । হেরাকল এমন এক বাদশাহ যিনি খ্রিস্টানদের জন্য এক বিকৃত ধর্ম আবিষ্কার করেছেন এবং অস্ত্রের মুখে সে ধর্ম মানতে জনগনকে বাধ্য করেছেন ।... 'মুসলমানদের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। যদি এর সব কিছু ঠিক হয় তাহলে আমি আপনাদের ধর্মে দীক্ষিত হতে চাই । আরবীলারও তাই ইচ্ছে" ।...... ১৩ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.