তাই এই পরোপকারী দোকানি যখন এদের কাছে মেয়ের পরিচয় জানতে চাইলো, এরা তখন হামীরার বিস্তারিত তথ্য কথায় কথায় ফাস করে দিলো । হামীরার প্রয়োজনীয় তথ্য জানার পর লোকটি এদের দু'জনকে এমন একটি মেয়েকে শয়তানের হাত থেকে বাচানোর ব্যাপারে অবদান রাখার জন্য ধন্যবাদ দিয়ে বিদায় করে দিলো । লোক দু'জন চলে যাওয়ার পর এ লোকটি দৌড়ে বাজারের পাশের একটি বাড়িতে গিয়ে ঢুকলো । সেখানে তার মতো আরো তিনজন বসে আছে। “পেয়ে গেছি ভাই মাল! পেয়েছি ওকে ।'-লোকটি বললো । “কাকে? 'হামীরাকে! আমীরে শহর আবু মুসলিম রাজীর মহলে এখন সে। এই মাত্র দু'জন লোক ওকে ওখানে পৌছে দিয়ে গেলো ।” “আলমোত তাহলে কে যাবে? আজই কেউ রওয়ানা হয়ে গেলে ভালো হয় । ইমাম খুশী হয়ে যাবেন. “তিনি শুধু হামীরার খোজ পেয়েই খুশী হবেন না। এখন হুকুম আসবে এই মেয়েকে অপহরণ করে আলমোত পৌছে দাও ।' এক বাতিনী সফরের জন্য প্রস্তুতি নেয়া শুরু করলো। ০০০০৫ কিছু দিন পর সুলতান বরকিয়ারকের ছোট ভাই মুহাম্মদ রায়-এ আবু মুসলিম রাজীর কাছে এলো । আবু মুসলিম মুহাম্মদকে দেখে এমনভাবে জড়িয়ে ধরলেন যেমন বাবা ছেলেকে জড়িয়ে ধরে। মুহাম্মদ দারুণ সুদর্শন হয়ে উঠছে। বাবা মালিক শাহর মতোই এই ছেলে দৃঢ়চেতা-জযবাদীপ্ত। “বলো মুহাম্মদ! মারুর অবস্থা কি?-রাজী জিজ্ঞেস করলেন। “খুব খারাপ" মুহাম্মদ বললো- “আপনার কাছে আমাকে পাঠিয়েছেন মা ও ওযীরে আজম সামিরী। সুলতান বরকিয়ারককে না জানিয়ে এসেছি। বরকিয়ারক এখন তার স্ত্রীর হাতের মুঠোয় । সে তার মাথায় যা ঢোকার তাই সালতানাতের জন্য হুকুম বনে যায়। আমাকে ও সানজারকে তিনি ভাই মনে করা ছেড়ে দিয়েছেন। আমাকে বলেছেন, তোমাকে কোন পদ দিয়ে দেবো কিন্তু আমার পথে দীড়াবে না। এতো পারিবারিক ব্যাপার । তিনি ভয়ংকর এক হুকুম জারী করেছেন। ফৌজের অর্ধেকাংশ ছাটাই করে দিতে বলেছেন ।' “কি বললে?'-রাজী চমকে উঠে বললেন- “সে এত বড় ভয়াবহ বেকুফিতে নেমে এসেছে?... তোমার মা ও ওযীরে আজম তাকে বীধা দেয়নি?" “সবাই বাধা দিয়েছে । কারোটাই শোনেন না তিনি। যে ভয়াবহ বিপদ এগিয়ে আসছে সে ব্যাপারে তো তিনি বেখবর । তাই আপনাকে আমি সতর্ক করতে এসেছি। আর আমার আসার কারণ হলো আপনার কাছ থেকে পরামর্শ নেয়াও ৷ ৯৯ দড$/৬$.2110001109.0011
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।