নেবো এই বাতিনীদের কাছ থেকে । বাতিনীদের বিরুদ্ধে আমাকে যেভাবে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন । এজন্য আমার প্রাণ উৎসর্গ করলাম ৷ উপটৌকন দিয় বিদায় করে দিলেন। রায় অনেক বড় শহর। এই শহরে অনেক বড় একটি বাণিজ্যিক এলাকা আছে। গ্রাম থেকে আসা এই দুইজন বাজার দিয়ে যাওয়ার সময় এত বড় বাজার দেখে ঘোড়া থেকে নেমে পড়লো । সাজানো গুছানো দোকানগুলো ওদের কাছে ভালো লাগলো। 'এই যে ভাইয়েরা! ওদের কানে ভেসে এলো । চেয়ে দেখলো এক লোক হাসিমুখে ওদের কাছে আছে-'তোমরা মনে হয় বড় লম্বা সফর করে এসেছো! হ্যা ভাই! আমরা অনেক দূর থেকে এসেছি। এখন ফিরে যাচ্ছি'-তাদের একজন বললো। “কিছু কিনতে চাও এই দোকান থেকে?-সে লোক ওদেরকে জিজ্ঞেস করলো। 'না। দেখতে ভালো লাগছে তাই দেখছি। আমরা বন জঙ্গলের মানুষ এগুলো কিনে করবো কি? “কোন কিছু তোমাদের ভালো লাগলে বলো। তোমরা পরদেশী । তোমাদেরকে আমি উপহার দিতে চাই ।” “কেন কেন? আমদেরকে উপহার দিতে চাও কেন?'-এক মুসাফির সন্দিগ্ধ হয়ে জিজ্ঞেস করলো। “তোমাদের কাছ থেকে আমি আর কি দাম নেবো!'-সে লোক বললো- “আমার স্বভাব এটা । কোন সরলমনা মুসাফিরকে দেখলেই আমি তার কুশল জিজ্ঞেস করি । জিজ্ঞেস করি, যাতে তার কোন সাহায্যের প্রয়োজন হলে আমি তাকে সাহায্য করতে পারি ।' “আমাদের কোন কিছুর প্রয়োজন নেই বন্ধু'-একজন বললো- “তুমি আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছো এই যথেষ্ট ।” “তাহলে আমাকে একটু খুশী করার জন্য হলেও আমার সঙ্গে এসো। আমি তোমাদেরকে এই শহরের এক বিশেষ শরবত পান করিয়ে বিদায় দিতে চাই”- লোকটি বললো । লোকটির চাপাচাপিতে এরা দু'জন তার সঙ্গে গেলো। চমৎকার করে সাজানো একটি শরবতের দোকানে সে এদেরকে নিয়ে গিয়ে বসালো । লোকটি এদের কাছে কাজ নেই তার। “তোমাদের সঙ্গে একটি মেয়ে ছিলো। তোমরা গিয়েছিলে আমীরে শহরের কাছে। মেয়েটি মনে হয় শাহী খান্দানের না?-লোকটি একথা জিজ্ঞেস করে মেয়েটির পরিচয়ও জিজ্ঞেস করলো! জঙ্গলের সেই বৃদ্ধ পাদ্রী এ দু'জনকে শুধু বলে দিয়েছে একে আমীরে শহর আবু মুসলিম রাজীর কাছে দিয়ে আসবে । তিনি একথা বলে দেননি, যদি কেউ এই মেয়ের পরিচয় জানতে চায় তাহলে সাবধানে এড়িয়ে যাবে । কিছু বলবে না। ৯৮ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।