“সুলতানে মুহতারাম!'-সালার আওরিজী বললেন- “আপনি আমার সত্য কথা পছন্দ করুন আর না করুন তার কোন পরওয়া নেই আমার। আমি যা বলছি আপনার ব্যক্তির জন্য বলছি না আপনার সালতানাতের নিরাপত্তার জন্য বলছি। এই সালতানাত শুধু আপনারই নয়...আমারও...এবং একমাত্র আল্লাহর । ফৌজের ব্যাপারে আপনি ভুল সিদ্ধান্ত নিলে সালারদের মধ্যে যারা এই ফয়সালাকে ভূল মনে করবে তারা রুখে দীড়াবে এবং সিপাহসালার হিজাযীর হুকুম মানবে না। হিজাধী আপনাকে খুশী করতে চান আর আমি চাই আন্রাহকে খুশী করতে ।” ০০০০৫ একদিন রায় এর আমীর আবু মুসলিম রাজী তার দফতরে প্রশাসনিক কাজে মগ্ন ছিলেন। দারোয়ান এসে তাকে জানালো, দু'জন লোক এসেছে । তাদের সঙ্গে একটি মেয়ে আছে । আবু মুসলিম তখন এদেরকে ভেতরে ডাকালেন। “এই মেয়েকে আমরা আপনার কাছে সোপর্দ করতে এসেছি। আমরা মুসলমান নই । এই মেয়ে মুসলমান'_দু'জনের একজন বললো । “কে এই মেয়ে? কোথেকে এনেছো একে? আর আমাকেই বা ওর সঙ্গে জড়াচ্ছো কেন? “আমার নাম হামীরা'_মেয়েটি বললো-আমি কহস্তানের রঈস মুনাওয়ারুদ্দৌলার বোন ।” “কহস্তান তো বাতিনীদের দখলে এখন। তুমি কি করে পালালে? আবু মুসলিম রাজী জিজ্ঞেস করলেন। “আপনি অনুমতি দিলে আমি সব খুলে বলতে পারি'_হামীরা বললো- “সবার আগে আমি আল্লাহর পরে এই লোকগুলোর প্রশংসা করছি যারা মুসলমান না হয়ে আমাকে পরম নিরাপদে এখানে নিয়ে এসেছে।' আবু মুসলিম রাজীর অনুমতি পেয়ে হামীরা পুরা ঘটনা তাকে শোনালো। “আমি কি করে বিশ্বাস করবো তুমি যা বলেছো সব সত্য?'-আবু মুসলিম জিজ্ঞেস করলেন। হ্যা আপনি সন্দেহ করতে পারেন। এ বৃদ্ধ পান্রীও সন্দেহ করেছিলেন ।... আর আমার কাছেও এমন কোন কিছু নেই যা দিয়ে আমার কথা সত্য বলে প্রমাণ করবো ।" “আপনি যদি আমাদেরকে মিথ্যাবাদী বলে সন্দেহ করেন*-দু'জনের একজন বললো- “এবং এই মেয়েকেও অবিশ্বাস করেন তাহলে আমাদের দু'জন কয়েদখানায় বন্দি করুন। যখন আপনার বিশ্বাস হবে তখন ছেড়ে দেবেন আমাদের । রাজী ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলেন। তারপর আরো অনেক কথা বললেন ওদের সাথে। “তুমি তাহলে আমার এখানেই থাকো হামীরা ।'-রাজী বললেন হামীরাকে- “তোমার আর কোন আশ্রয় থাকলে সেখানে পাঠিয়ে দিতাম ।" “তাহলে আমার একটি কথা শুনুন'_হামীরা বললো- “আমি এখানে আপনার আশ্রয়ে অসহায়ের মতো বসে থাকবো না। আমার পরিবারের প্রত্যেকের খুনের বদলা শয়তানের বেহেশৃত-৭ ৯৭ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।