কাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ফৌজের বেতন দিয়ে দেবেন'_সুলতান বরকিয়ারক বললো- “এবং ফৌজ অর্ধেক কমিয়ে আনার ব্যাপারে আমার ফয়সালাটি কার্যকর করবেন। এত ফৌজের প্রয়োজন নেই এখন আমাদের । আপনারা দু'জন ফয়সালা করবেন কাকে ফৌজে রাখবেন আর কাকে ছাটাই করবেন ।' হ্যা সুলতানে মুহতারাম!'-সিপাহসালার আবু জাফর হিজাধী বললেন- “ফৌজ অর্ধেকই করা উচিত । খুব দ্রুত আপনার হুকুম কার্যকর করা হবে ।? “সুলতানে মুহতারাম'_সালার আওরিজী বললেন- “আপনার কাছে আবেদন করছি ফৌজের সংখ্যা কমানো উচিত হবে না । আপনি জানেন মরহুম সুলতান এই ফৌজ কেন তৈরী করেছিলেন... । “আরো অনেক কিছু জানা আছে আমার'-বরকিয়ারক আওরিজীকে বাধা দিয়ে বললো- “এ শুধু আমি জানি এত বড় ফৌজকে কোথেকে বেতন দেয়া হয়। ভেবেচিন্তেই যা বলার বলছি আমি । এটাই কার্যকর হওয়া উচিত । সুলতান ঠিকই বলছেন আওরিজী'-সিপাহসালার হিজাহী বললেন- “এত বড় বাজেট পুরণ করা মুশকিলের ব্যাপার । রাষ্ত্রীয় কোষাগারের ওপর এটা অর্থহীন এক বোঝা । সুলতানে মুহতারামের হুকুম এখনই আমাদের পালন করা উচিত” “হুকুম পালন আমাদের কর্তব্য । কিন্তু আমি এটা ভুলতে পারবো না, এই দেশ আমাদের দেশ । এটা মুসলমানের দেশ । এই ফৌজ বাতিনী অপশক্তি থেকে ইসলামকে বাঁচানোর জন্য তৈরী করা হয়েছে। এর দ্বারা বাতিল অপশক্তিকে এমনভাবে খতম করা হবে যেভাবে অগ্নিপূজারী ও রোমীয় পরাশক্তিকে খতম করা হয়েছিলো । আমরা যদি হাসান ইবনে সবাকে খতম না করি”... এই নাম শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। প্রথম দিনই বলে দিয়েছি আমি । বাতিনীদের বিরুদ্ধে আমরা ফৌজ ব্যবহার করবো না-বরকিয়ারক বললো । 'এটাও ভেবে দেখুন মহামান্য সুলতান!'-আওরিজী বললেন- 'ফৌজের ব্যাপারে আপনার এই ফয়সালা যদি বহাল রাখেন তাহলে পুরো ফৌজে এবং দেশবাসীর মধ্যে আপনার বিরুদ্ধে অনাস্থা ভাব জন্মাবে । এর পরিণতি ভয়াবহ হবে । এছাড়া এখন আর আমি কিছু ভাবতে চাই না।' “আপনাকে বের করা হচ্ছে না সালার আওরিজী! আপনি আমাদের সঙ্গেই থাকবেন'_সিপাহসালার বললেন। “সবার আগে তো আমিই ফৌজ থেকে বের হবো'-আওরিজী বললেন- “আমি মুজাহিদ। ইসলামের দুশমনের বিরুদ্ধে জিহাদের জন্য ফৌজে শামিল হয়েছিলাম । আপনার মতো সুলতানের তোষামোদের জন্য নয় ৷” “আপনি আমাকে অপমান করছেন আওরিজী! আমিও মুজাহিদ । তোষামুদে নয় । “চুপ করুন দুজনেই! আপনাদের দু'জনকে ঝগড়ার জন্য আমি ডাকিনি' -বরকিয়ারক বললো । ৯৬ দড$/$.2111001109.0011
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।