Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

শয়তানীকে চিরদিনের জন্য খতম করে দিতেন। গুপতচররা প্রায় প্রতিদিনই আমাকে ংবাদ দিচ্ছে, বাতিনীরা বড় দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ছে । আমাদের শহরসহ বড় বড় শহরে তারা আবাদী গড়ে তুলছে ।” “আমি যে হুকুম জারী করেছিলাম সেটা হয়তো আপনি ভুলে গেছেন। মরহুম ফৌজ তৈরী করেছেন ঠিক, কিন্তু ভাবেননি এই ফৌজ আমরা কত দিন পুষতে পারবো । রাজস্কের অধিকাংশ অর্থ তো ফৌজ খাচ্ছে। আমি বলেছিলাম, হাসান ইবনে সবার কাছে শাস্তি চুক্তির জন্য এক প্রতিনিধি দল পাঠাবো যে, সে যেন তার এলাকায় থাকে এবং আমাদেরকে আমাদের এলাকায় থাকতে দেয়... যা হোক, এবার ফৌজের বেতন দিয়ে দিন। তবে অর্ধেক ফৌজকে ছুটি দিয়ে দিন। এদের ঘোড়াগুলো বিক্রি করে এর অর্থ সরকারী কোষাগারে জমা করে রাখুন। আমি সিপাহসালার ও অন্যান্য সালারদের হুকুম দিয়ে দিচ্ছি, ফৌজ ছাটাই করে বর্তমান সংখ্যা অর্ধেকে নিয়ে আসুন।' সুলতানে মুহতারাম! আপনার আব্বাজানও তার কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন । হাসান ইবনে সবা বিদ্রুপ করে তাকে বলেছিলো, আমার কাছে যে শক্তি আছে তোমাদের কাছে তা নেই । তিনজন শিষ্যকে আত্মহত্যা করতে বললে তারা সঙ্গে সঙ্গে নিজেদেরকে খঞ্জর দিয়ে শেষ করে দেয়। এরপর সে বলেছে, তোমাদের ফৌজে তো একজনও এমন জানবায নেই । “ওসব কথা আমাকে মনে করাবেন না। সেটা ছিলো আমার মরহুম আব্বাজানের আমলের কথা । আমার কাজ আমি নিজেই তৈরী করে নিচ্ছি। আমি হুকুম দিচ্ছি ফৌজের অর্ধেক অংশ করে পাঠিয়ে দিন ।" সুলতান বরকিয়ারক যখন তার ওযীরে আজমকে হুকুম দিচ্ছে তখন রুজিনার কাছে এক অর্ধবয়স্কা মহিলা বসা । এটা রুজিনার বিশেষ পরিচারিকা ৷ “আর এ গুপ্তচরকে বলবে'_রুজিনা বলছিলো এ পরিচারিকাকে-“সে যেন খুব দ্রুত ইমাম পর্যন্ত এ খবর পৌছে দেয় যে, অনেক সফলতা পেয়েছি আমি । ফৌজ অর্ধেক কমিয়ে নেয়ার সবচেয়ে গুরুতৃপূর্ণ সিদ্ধান্তটি করিয়ে নিয়েছি। সুলতান বরকিয়ারক ফৌজ ছাটাই করার এই হুকুম তার ওযীরে আজম ও সালারদের ডেকে দিয়ে দিয়েছে... সুলতান সম্পূর্ণ আমার মুঠোতে এসে গেছে। তার মা, ওযীরে আজম ও তার ভাই মুহাম্মদ আমার কাছ থেকে তাকে দূরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওদের বিরুদ্ধে আমি ঘৃণা উ্কিয়ে দেবো । বেতন দেয়ায় বিলম্ব হওয়ায় ফৌজের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বেতন দেয়ার ব্যাপারে এই বিলম্বের পেছনেও আমার হাত আছে। ইমামকে যেন বলে কিছু লোক পাঠিয়ে দিতে । ওরা ছাটাইকৃত ফৌজের মধ্যে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে দেবে... পয়গামে এও বলবে, রায়ের হাকিম আবু মুসলিম রাজি সম্পর্কে এতটুকু শুধু এখন বলতে পারি, তিনি সুলতানের সব ফয়সালার বিরুদ্ধে । তবে তার প্রতিক্রিয়া কি হবে তা বলা যাচ্ছে না।' করে দিলো। তারপর সিপাহসালার আবু জাফর হেজাযী ও নায়েবে সিপাহসালার আওরিজীকে ডেকে আনলো । ৯৫ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।