দেখ এই সালতানাত কত রক্ত আর প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিলো । তোর পূর্বপুরুষদের আত্মাকে কষ্ট দিস না। এই যৌবন কয়েকদিনের ময়লা মাত্র । চিরঞ্জীব একমাত্র আল্লাহ তাআলা ।' “ওকে এত পেরেশীন কেন করছেন মা!'-রুজিনা বেজার মুখে বললো । “তুমি চুপ থাকো মেয়ে! আমাকে মা বলবে না। আমি ওর মা এবং এই সালতানাতের মা যেখানে আমাদের মহান পূর্বসুরীরা ইসলামের ঝাপ্ডা উচ্চকিত করার জন্য এসেছিলেন। ওর সঙ্গে যদি তোমার মনের সম্পর্ক পবিত্র থাকতো তাহলে তুমি ওকে এই কামরায় বন্দি করে রাখতে না। “আচ্ছা মা আচ্ছা! তুমি যাও আমি তৈরী হয়ে বের হচ্ছি'-বরকিয়ারক ক্লান্ত সুরে বললো। “আমি তোমাকে এখনই বাইরে দেখতে চাই । এখনই উঠো!-মা বললেন। বরকিয়ারক আস্তে আস্তে উঠতে লাগলো আর মা কামরা থেকে বের হয়ে গেলেন। রুজিনা খটাশ করে দরজা বন্ধ করে বরকিয়ারকের কাছে গেলো । “আরো কিছুক্ষণ শুয়ে থাকুন'-রুজিনা বরকিয়ারককে শুইয়ে দিতে দিতে বললো- “মা শ্রদ্ধার পাত্রী ঠিক, কিন্তু মার তো এও দেখা উচিত ছেলে কি অবস্থায় রয়েছে। আপনার ব্যাপারে ওদের কোন আগ্রহ নেই । আপনার মা ও ভাইয়েরা শুধু সালতানাত নিয়েই আছে। কেন যে তাদের মনে এই ভয় ঢুকলো যে, এই সালতানাত কেউ ছিনিয়ে নিয়ে যাবে । এরা আসলে সিংহাসন চায় ।' রুজিনার পরনে তখনো রাতের বাসি পোশাক । সুরাহীতে হাশীষ মিশ্রিত কিছু শরাব ফেলে বরকিয়ারককে সে পান করালো । তারপর বরকিয়ারকের জন্য আবার নিজের যৌবন উন্মুক্ত করে দিলো এবং বরকিয়ারকের মা ও তার ভাইদের বিরুদ্ধে যা মুখে এলো তাই বলে গেলো। বরকিয়ারক আবার রুজিনার মধ্যে হারিয়ে গেলো । সে বেমালুম ভুলেই গেলো, একটু আগে তার মা এসে তাকে কিছু বলে গেছে। তার ওযীরে আজম আবদুর রহমান সামিরীকে ডেকে আনলো । “আপনি আমার বড় এবং আপনাকে আমি শ্রদ্ধা করি'-বরকিয়ারক ওযীরে আজম সামিরীকে বললো- “আপনার খেয়াল রাখা উচিত এমন কোন ব্যাপার যেন না হয় যাতে আমার মনে আপনার শ্রদ্ধাবোধ কমে যায়। ফৌজের বেতন আমার মা দেয় না আমি দিই। আপনি কেন অযথা আমার মাকে পেরেশান করলেন। তিনি রেগে গিয়ে আমাকে আমার স্ত্রীর সামনে অপমান করেছেন আশা করি ভবিষ্যতে আপনি এ ধরনের কাজ করবেন না।' “আমি মাফির দরখাস্ত করছি সুলতানে মুহতারাম!' সামিরী বললেন- “আমি দু'বার আপনার কাছে অনুরোধ করেছি যে, ফৌজকে সময় মতো বেতন দেয়া হয়নি এবং এমন এর আগে কখনো হয়নি। এই বিলম্বের কারণে ফৌজে অসন্তোষ দানা বাধতে পারে । আপনি তো জানেন, সুলতান মালিক শাহ মরহুম এই ফৌজ কি উদ্দেশ্যে বানিয়েছেন। তিনি জীবিত থাকলে আলমোতে হামলা করে হাসান ইবনে সবার ৯৪ ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।