'তুমি প্রভাবের কথা বলছোঃ'-বরকিয়ারকের মা বললেন- “আমি তার মা এও তো সে ভুলে গেছে। ক'দিন ধরে তো তার ছায়াও দেখছি না। তবে তার রানী রুজিনা দু' এক পলকের জন্য দেখা দেয় তবে আমার সঙ্গে কথা বলে না। বললেও হুকুমের সুরে। তার ভাইদের সাথে বরকিয়ারকের ব্যবহার দিন দিন খারাপ হচ্ছে। না জানি কখন ভাইয়ে ভাইয়ে লেগে যায় । “আপনাকে একথাই আমি বলতে এসেছি'_সামিরী বললেন- “সালতানাতের ব্যাপারে সুলতান বরকিয়ারকের কোন আগ্রহ নেই ফৌজ এখনো এ মাসের বেতন পায়নি। সুলতান মরহুম মালিক শাহের আমলে কখনো এমন হয়নি । ফৌজ তার প্রতি অসন্তুষ্ট হয়ে উঠছে। এদিকে বাতিনীরা যারা সালতানাত খাস করে নিচ্ছে। আমরা যদি ফৌজে এত অসন্তোষ ও হতাশা ছড়িয়ে দেই তাহলে সেলজুকি সালতানাত আল্লাহ রক্ষাকারী... 1? “তাকে তুমি এসব কথা বলেছো “না, কথা বলবো কি করে। তিনি তো বাইরেই বের হন না।" তুমি এখানে বসো । আমি বাইরে বের করছি ওকে । আমি তো এক মা।" “না না। ওর কাছে আপনি যাবেন না। ওর কাছে আপনি যাবেন না। অসৌজন্য কিছু করে বসতে পারেন উনি । তখন হয়তো আমি অন্য কিছু করে বসবো!' বরকিয়ারকের মা সামিরীকে হাতে বাঁধা দিয়ে বের হয়ে গেলেন। বরকিয়ারকের শয়ন কক্ষের দরজায় টোকা দিলেন । দরজা খুলে রুজিনা বাইরে এলো । “কী হয়েছে?'-রুজিনা জিজ্ঞেস করলো। কোন জবাব না দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে গেলেন। বরকিয়ারক আধো ঘুম আধো জাগরণে । “কী হলো মা? -বরকিয়ারক মাদক কণ্ঠে বললো । “কী হয়েছে বাইরে বের হয়ে দেখা কি তোমার কাজ নয়?'-মা চরম ক্ষোভ নিয়ে বললেন-“তোমার বাপকে কি কখনো এ সময় শয়ন কক্ষে দেখেছো? কুড়ে কুকুরের মতো এখনো বিছানায় পড়ে আছো! “উনার শরীর ভালো নয় । আপনি যান। ওযীরে আজমকে বলুন উনার কাজ করতে'_রুজিনা বললো। “আমি তোমাকে বলছি বরকিয়ারক!'-মা হাত নাড়াতে নাড়াতে তার দিকে এগিয়ে বললেন- “সুলতান তুমি । তোমার এই চামচিকা বেগম নয় তোমার বাবা এই ফৌজ তৈরী করেছিলেন বাতিনীদের খতম করার জন্য। আর আজ তুমি এও জানো না ফৌজকে এ মাসের বেতন দেয়া হয়নি? 'এতে কোন কেয়ামতটা এসে পড়লো"-বরকিয়ারক অসহিষ্ণু কণ্ঠে বললো- “এত ফৌজ আমি রাখবোও না। সালারদের ডেকে বলে দেবো অর্ধেক ফৌজ ছুটি দিয়ে দিতে ।" “তাহলে তোমার রানীকে নিয়ে প্রস্তুত হয়ে যাও। তুমি যেমন ফৌজকে ছুটি দিয়ে দেবে বাতিনীরাও কিছু দিন পর তোমাকে তোমার জীবন থেকে ছুটি দিয়ে দেবে । হুশে ফিরে আয় বেটা! হুশে ফিরে আয় । তোর বাপের কবরকে অপমান করিসনে । ভেবে ৯৩ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।