“সেলজুকি সুলতানের কাছে! ঠিকানা তো সেই একটাই যেখানে তুমি যেতে পারো । যেখানে আশ্রয় পেতে পারো...মারু বা রায়। সেলজুকিদের নয়া সুলতান কেমন তা অবশ্য বলতে পারবো না। তবে সুলতান মালিক শাহ তো ছিলেন একজন শ্রেষ্ঠ শাসক । বাতিনীদের সন্ত্রাস বন্ধের জন্য তিনি এক পবিত্র সংকল্প করেছিলেন। তাই রায় যাওয়াই তোমার জন্য ভালো । সেখানকার হাকিম আবু মুসলিম রাজী যেমন সুপপ্তিত তেমনি ভালো মানুষ | তার কাছে গেলে তুমি শুধু নিরাপদই থাকবে না, তিনি তোমাকে এমন যত্ব করে রাখবেন যেমন কহস্তানে ছিলে ।” “ওখানে কি একাই যাবো? তাহলে তো রাতে সফর করাই আমার জন্য ভালো ।” 'আমার দৃষ্টিতে তুমি এখন এই গির্জার মতো পবিত্র স্থানে থেকো । আমি তোমাকে একা ছেড়ে আমার খোদাকে নারাজ করার হিম্মত দেখাতে চাই না আমার দু'জন লোক তোমার সাথে যাবে । আর তোমাকে ছদ্মবেশে এখান থেকে বের করা হবে ।” হামীরা নিজেকে এমন হালকা বোধ করলো যেন এক নিমিষে একটি পাহাড় নেমে গেছে। “মান্যবর!”-_হামীরা জিজ্ঞেস করলো- “আমার ভবিষ্যত কি হবে? অপরিচিত দুই লোক আমাকে ধোকায় ফেলবে না তো? “তুমি কে?... কেউ না... আমি কে?... কেউ না...তুমি জিজ্ঞেস করো ইসলামের ভবিষ্যত কি হবেঃ তোমাকে আমাকে তো খোদাই দুনিয়াতে পাঠিয়েছেন । আমাদের দেখতে হবে তিনি যার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তা পূর্ণ হচ্ছে কিনা সে উদ্দেশ্য কি? মানুষের প্রতি ভালবাসা... ।” “আপনার দৃষ্টিতে ইসলামের ভবিষ্যত কি? “ভালো নজরে পড়ছে না"_পান্রী বললেন- “পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হলো ইসলাম কিন্তু এর যে মাহাত্ম্য ছিলো তা ছোট করা হচ্ছে। বাতিনীরা ইসলামের জন্য বড় বিপদ এখন। তাদের এই মিথ্যা আকীদা বড় দ্রুত ছড়িয়ে পড়ছে । হাসান ইবনে সবা সব ধরনের শয়তানীকে বড় শোভন করে দেখাচ্ছে। মানুষ এখন সেদিকেই ঝুঁকছে। নারী ও মদে যে স্বাদ আছে তা তো খোদার উপাসনায় নেই... তুমি ভবিষ্যতের কথা বলছো? একটা সময় আসবে হাসান ইবনে সবা দুনিয়ায় থাকবে না। তার এই আকীদাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে । কিন্তু মানুষের রিপুর পূজা ও ভোগের লালসা কখনো মিটবে না। শয়তানের প্রতীক হয়ে হাসান ইবনে সবা যে কোন রূপে বেঁচে থাকবে । ভোগ বিলাসের দিকে যে ঝোঁক তা মুসলমানদেরকে ঘুণ পোকার মতো খেয়ে যাবে । তখন মুসলমান হবে শুধু নামকে ওয়াস্তে মুসলমান । তাদের সেই প্রাণশক্তি পবিত্রতা বোধ কোথায় হারিয়ে যাবে! ০০০০ কাছে বসা । মার চোখ দিয়ে পানি ঝরছে। “আপনার কোন প্রভাবই কি আপনার ছেলে বরকিয়ারকের মধ্যে নেই? আবদুর রহমান সামিরী জিজ্ঞেস করলেন। ৯২ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।