“কারা? “বাতিনীরা। পিছু ধাওয়া করছে মানে এই নয় যে, আমি কোন অপরাধ করে পালিয়েছি। আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ এ জালিমদের জাল থেকে ছিনিয়ে এখানে পৌছেছি। সেটা হলো, আমার ইজ্জত ও আমার দ্বীনী আকীদা ।” কথার ফাকে গির্জা থেকে এক লোক বেরিয়ে এলো । পাদ্রী তাকে নির্দেশ দিলেন, ঘোড়াটি এমন জায়গায় বেঁধে রাখো যাতে কেউ না দেখে। পাদ্রী হামীরাকে গির্জার ভেতর দিয়ে একটি কামরায় নিয়ে গেলো । এটি মনে হয় পাদ্রীর থাকার ঘর। পাদ্বী হামীরাকে খাটে বসিয়ে কিছু খেয়ে নিতে বললেন। “আমি ক্ষুধার্ত বা পিপাসার্ত নই'_হামীরা বললো- “ঘোড়ার সঙ্গে খাবার ও পানি ছিলো । একটু আগে পেট ভরে খেয়ে নিয়েছি।' হামীরা তার চেহারার নেকাব সরালো। রাহেব ভীষণভাবে চমকে উঠলেন । যেন হামীরা তাকে কতল করার জন্য খঞ্জর বের করেছে। তুমি নিশ্চিত হতে চেয়েছিলে এখানে নিরাপদ থাকবে কিনা'-পাদ্রী বললেন- কিন্তু আমি এখন ভয় পাচ্ছি আমার অস্তিত্্ ও আমার এই গীর্জা তোমার থেকে নিরাপদ থাকবে কিনা ।' “কেন আমার চেহারার মধ্যে অশুভ কিছু আছে? “বাতিনীদের ইমাম হাসান ইবনে সবার কাছে তোমার মতো অসংখ্য মেয়ে আছে। এদের মধ্যে আমি এই প্রথম একটি মেয়ে দেখলাম । এ বাতিনীদের ইমাম কাউকে মতো মাজলুম বনে নানান কাহিনী শোনায় ।” “মহামান্য পান্রী!'-হামীরা তাকে বাধা দিয়ে অতি শান্ত গলায় বললো- “এমন একটি মেয়ে বানানোর জন্যই আমাকে ধোকা দিয়ে আলমোত নিয়ে যাওয়া হয়েছিলো । সে কাহিনী শোনাবো আপনাকে । এর আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি কহস্তানের রঈস মুনাওয়ারুদ্দৌলার বোন। কহস্তানের আমীর ও আমার ভাইকে বাতিনীরা হত্যা করে... ৷ হ্যা হ্যা শুনেছি আমি'-পান্ররী দুঃখিত হয়ে বললেন- “কহস্তান বাতিনীরা নিয়ে নিয়েছে ও মুনাওয়ারদ্দৌলাকে ধোকা দিয়ে হত্যা করেছে। এতে আমি বেশ আঘাত পেয়েছি। খুব ভালো মানুষ ছিলেন তিনি । তবে কেল্লার আমীর ছিলেন অতি বদ লোক...আচ্ছা তোমার কথা বলো । হামীরা পাদ্রীকে পুরো ঘটনা শোনালো। জাবেরের সঙ্গে পরিচয় থেকে নিয়ে কেন্লা আলমোত পৌছা ও এরপর এখানে আসা পর্যন্ত সব ঘটনা শোনালো । এর মধ্যে গির্জার এক পরিচারিকা এসে তাদের সামনে নাস্তা রেখে গেলো । “এখন তুমি নিশ্চয় কহস্তান যাওয়ার কথা আর ভাববে না। এখন মন থেকে কহস্তান দূর করে দাও'-পান্রী বললেন। “তাহলে আমি কোথায় যাবো? ৯১ ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।