Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

সস সরাইখানার এ ঘোড়সওয়ার মুসাফির যখন প্রেতাআর গল্প করছিলো হামীরা তখন জঙ্গলের এক পাশে কয়েকটি ঘর মিলিয়ে ছোট একটি বসতি দেখতে পেলো । ভোরের আলো ফুটতে আর বাকী নেই। রাতের অন্ধকার তাকে এমন করে আড়াল করে রেখেছিলো যেমন মা তার কোলের শিশু বাচ্চাকে আগলে রাখে । ভোরের আলো ফুটতেই হামীরা ভয় পেয়ে গেলো। তার এই বয়স ও এই রূপই তার জন্য কাল হয়ে দীড়াতে পারে । এ অবস্থায় যেই তাকে দেখবে তার দিকে হাত বাড়াতে চেষ্টা করবে। ঘরগুলোর দিকে যাবে কিনা একবার ভাবলো । অনাকাজ্ষিত কোন ঘটনা না ঘটলে দিনের বেলা লুকানোর জন্য এ জায়গাটা তার জন্য উপযুক্ত হতে পারে। এ ছাড়া আর কোথায় বা গিয়ে লুকানো যাবে? আর আশ্রয়ই বা পাওয়া যাবে কোথায়? কহস্তান তো এখন বাতিনীদের দখলে । সেখানে তার কেউ নেইও। তার ভাই ভাবী ও ভাতিজারা সবাই মারা পড়েছে বাতিনীদের হাতে । দ্বিধান্বিত হয়ে ঘোড়াটি আস্তে আস্তে হাটিয়ে বসতির কাছে নিয়ে দীড় করালো। বাড়িগুলো মামুলি ধরনের । একটা বাড়ি অবশ্য একদমই ভিন্ন । আমীরানা সাজসজ্জা এবং খুব বড় । দরজাটিও খুব উঁচু ও কারুকাজ করা । হামীরার ঘোড়া দরজা থেকে পনের বিশ কদম দুরে দীড়িয়ে আছে। এ সময় দরজা খুলে ধবধবে সাদা চুলের এক বৃদ্ধ বের হয়ে এলেন। পরনে তার লম্বা সাদা আচকান মাথায় কাপড়ের টুপি। হাতে একটা নকশাদার পাত্র । পাত্র থেকে কুন্তলি পাকিয়ে ধোয়া উঠছে। বৃদ্ধ আস্তে আস্তে হামীরার ঘোড়ার সামনে এসে হামীরার মুখের দিকে তাকিয়ে রইলেন। হামীরা আগেই তার চেহারা যাতে দেখা না যায় এবং তার বয়স যাতে বুঝা না যায় এজন্য চেহারায় নেকাব চড়িয়ে দেয়। শুধু তার চোখ দেখা যাচ্ছিলো । “এসো বোন! মুসাফির হলে ভেতরে এসে বিশ্রাম করে নাও। রাস্তা ভুলে গেলে মনধিল কোথায় বলো। আর কোন বিপদে পড়লে মুখ খুলো... এটা আমাদের গির্জা। আমরা এখানে তার উপাসনা করি যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন'-বৃদ্ধ বললেন। “আপনি নিশ্চয় পান্দ্রী। কিন্তু আমি কি করে নিশ্চিত হবো আপনার গির্জায় আমি নিরাপদে থাকবো?-হামীরা বললো। বৃদ্ধ তার হাতের ধুনি দান একটু ঘুরালেন। ধোয়া ওপরে উঠে হামীরার নাকে পৌছাতেই হামীরা ধোয়ার মধ্যে কেমন এক পবিত্র সুগন্ধি অনুভব করলো । তুমি সম্ভবতঃ মুসলমান । এসো... আমাদের গির্জায় তুমি তেমনি প্রশান্তি অনুভব থেকে নেমে এসো আমাকে পরীক্ষায় ফেলো না।' হামীরা ঘোড়া থেকে নেমে এলো । “আমার ঘোড়াটি এমন জায়গায় বাধা দরকার যেখানে কারো নজর না পড়বে। ওরা আমাকে পিছু ধাওয়া করে আসছে"_হামীরা বললো। ৯০ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।