০০০০৫ সাক্ষাত পেলো। প্রহরীরা তাকে সসম্মানে বসিয়ে জানালো- ইমাম এখন ইবাদতে নিঝিষ্ট, কিছুক্ষণ পর বাইরে আসবেন । হাসান যে ইবাদাতে নিবিষ্ট ছিলো সেটা হলো, মদ পান ও দুই রূপবতী মেয়েকে রসে বশকরণ কর্ম । তাকে জানানো হলো আলমোতের আমীর এসেছেন। মেহদী উলবীকে অনেকক্ষণ বসিয়ে রেখে হাসান ইবনে সবা মেহদী উলবীকে দেখা দিলো। মেহদী উলবী তাকে দেখেই রুকুর মতো ঝুকে পড়ে তার পা ধরে সালাম করলেন। মেহদী উলবীর পরিচয় ; তিনি শুধু আলমোতের আমীর, তিনি কোন আলেম, আল্লাহওয়ালা বা কোন যোদ্ধা ছিলেন না। গড়পরতা আমীরদের মতোই তিনি নারী বিলাসী এক আমীর । সুন্দরী নারী আর সম্পদের মোহে বুঁদ হয়ে থাকাই তার কাজ। খাদীজাকে পেয়ে তিনি তাই সবকিছু ভুলে যান। “হে ইমাম! মেহদী উলবী অনুনয় করে বললেন- “আপনি বলেছিলেন চিল্লা সাধনার জন্য আমাকে সুপথ দেখাবেন ।” “আপনি ভাল সময়ে এসেছেন” হাসান বললো গন্তীর কণ্ঠে- “গত রাতে আমাকে ইশারায় জানানো হয়েছে আপনি কোথায় বসে সাধনা করবেন । এটা হবে চল্লিশ দিনের চিল্লা। ইয়া ইমাম! আপনি যা বলবেন তাই করবো আমি ।' গত রাতেই আমাকে সব দেখানো হয়েছে। যে কোন সময় আপনাকে ডাকবো তখনই আমার সঙ্গে জঙ্গলে যেতে হবে। সেখানে গিয়ে ইশারা পাওয়া যাবে কোন চিহিত স্থানে আপনি বসবেন। সেখানে কী পড়বেন তাও বলে দেবো । তবে রাত জেগে সাধনা করতে হবে। অবশ্য দিনে ঘুমুতে পারবেন। পরদিন দুপুরে মেহদী উলবীর কাছে হাসান খবর পাঠালো, এখনই যেন ঘোড়ায় সওয়ার হয়ে চলে আসেন। মেহদী উলবী ঘোড়া নিয়ে চলে এলেন। হাসান ইবনে সবা মেহদী উলবী ও আরো কয়েকজনকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলো। এই জঙ্গলটি শহরের লোকদের খুব পছন্দের । প্রকৃতির হাতেই ভেতরটা দারুণ করে সাজানো । জঙ্গলের এক দিকে সবুজ কয়েকটি টিলা জঙ্গলের চেহারাই পাল্টে দিয়েছে। হ্যা এ জায়গা'_ একটি জায়গাকে দেখিয়ে হাসান ইবনে সবা বললো- “তবে আপনার তাবু কোথায় পাওয়া যাবে সে ইশারা এখনো পাওয়া যায়নি। একটি কবুতর উড়ে আসবে । কবুতর যেখানে বসবে সেখানেই আপনার তাবু ফেলা হবে। চিন্লাও পুরো করবেন ওখানে । ৯ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।