Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০৫ সকালে কেন্লা আলমোতে জাবেরের মৃত্যুসংবাদ ঘোষিত হলো। তার পরিচিত অপরিচিতরা তার লাশ দেখতে এলো । সবার মনে এই প্রশ্ন গুঞ্জরিত হতে লাগলো- জাবের ডুবলো কি করে? এ সময় এক ফেদায়ের লোকদেরকে জানালো, “কাল বিকেলে ওকে এক মেয়ের সাথে নদীর দিকে যেতে দেখেছি । আমি তখন কেল্লার প্রাচীরে এমনিই ঘুরছিলাম ৷ তারপর দু'জনকে পাহাড়সংলগ্ন অনেক উঁচু তীরের কাছে দেখলাম । সেখানে একটা টিলা থাকায় দু'জনে আমার চোখের আড়াল হয়ে গেলো। তবুও সেদিকেই তাকিয়ে রইলাম আমি । একটু পর মেয়েটি একা ফিরে এলো । একবার এদিক ওদিক তাকিয়ে একদিকে দৌড় শুরু করলো । মেয়েটিকে আর দেখলাম না। জাবেরকেও ফিরে আসতে দেখলাম না আর । তারপর সূর্য ডুবে গেলো ।' একটু পর লোকদের মধ্যে আরেকটি খবর ছড়িয়ে পড়লো যে, আজ সকালে সরাইখানায় এক লোক এসেছে। রাতে পথে এক প্রেতাত্মা তার পথ আটকে দীড়িয়েছিলো ৷ তারপর তাকে তার ঘোড়া থেকে নামিয়ে সেই প্রেতাত্মা ঘোড়া নিয়ে অদৃশ্য হয়ে যায়। হাসান ইবনে সবার গুপ্তচররা এটা শুনে লোকটিকে সরাইখানা থেকে নিয়ে এসে জিজ্ঞেস করলো সেই প্রেতাত্াটি কোন রূপ ধরে এসেছিলো । “চাদের উজ্জল রূপালী আলোর মতো এক যৌবনবতী রূপসীর রূপ ধরে এসেছিলো”-লোকটি বললো- “হঠাৎ আমার সামনে উদয় হয়ে এমন বিকট স্বরে চিৎকার করে উঠলো যে, আমার ঘোড়াটি লাফিয়ে উঠলো । আমি টের পেলাম আমার প্রাণ তার মুঠোতে । সে গম গম করে বললো, মুসাফির ঘোড়া থেকে নেমে হেঁটে যা, তোর কলিজা খাবো... আমি কাপতে কাপতে তার পায়ে পড়ে প্রাণভিক্ষা চাইলাম । সে আমাকে কিছুই বললো না। উড়তে উড়তে ঘোড়ার কাছে গেলো এবং ঘোড়া নিয়ে আকাশের দিকে উড়ে অদৃশ্য হয়ে গেলো' তাকে জিজ্ঞেস করা হলো, সেই প্রেতাত্মার পোশাক ও চেহারার আকৃতি কেমন ছিলো । মুসাফির হামীরার পোশাক ও চেহারার হুবহু বর্ণনা দিলো। হাসান ইবনে সবা যখন জানাযার নামায পড়াতে এলো তখন তার গুপ্তচররা সেই ঘোড়সওয়ার মুসাফির ও জাবের-হামীরাকে প্রাচীর থেকে দেখা সেই বাতিনীকে তার সামনে উপস্থিত করে এদের কাছ থেকে কি কি শুনেছে তা তাকে জানালো । হাসান ইবনে সবা আবার এদের কাছ থেকে আলাদা করে তাদের বর্ণনা শুনে এতে নিশ্চিত হয়ে গেলো যে, এ মেয়ে জাবেরকে নদীতে ডুবিয়ে দিয়ে পালিয়ে গেছে। জাবের যদি এমনিই নদীতে পড়ে যেতো তাহলে হামীরা পালাতো না। চিৎকার চেচামেচি করে লোকজনের সাহায্য চাইতো । দু'জন লোক এখনই কহস্তান চলে যাও'-হাসান ইবনে সবা হুকুম করলো- “সে ওখানেই গেছে... ওকে পাওয়া গেলে কোন শাস্তি দেয়া হবে না। এমন মেয়েই আমাদের দরকার... এছাড়া ওকে সবখানেই তালাশ করা হবে। মারু বা রায়ও সে যেতে পারে ।' হাসান ইবনে সবার হুকুম মতো তখনই দু'জন লোক রওয়ানা হয়ে গেলো। ৮৯ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।