Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হামীরা সেই সওয়ারের দিকে মোটেও তাকালো না। ধীরে ধীরে পা ফেলে ঘোড়ার সামনে গেলো । রেকাবিতে পা রেখে ঘোড়ায় সওয়ার হয়ে খুব জোরে ঘোড়া ছুটালো। সেই কম্পমান সওয়ার যেন দেখলো, প্রেতাত্মা উড়ে উড়ে ঘোড়ার কাছে গেলো এবং ঘোড়া নিয়ে আকাশের দিকে উড়ে চলে গেলো । একটু দূরে গিয়ে হামীরার মনে প্রশ্ন জাগলো, সে এখন কোথায় যাবে? তার ভাই কতল হয়ে গেছে । তার পরিবারের কারো খোঁজ নেই । সে এখন কোথায় যাবে? ঙ৬ হামীরার ছুঁড়ে মারা পাথরের আঘাতে জাবের শুধু নদীর নিচের দিকেই গেলো না তা -777---78 নিয়ে প করলো। সেখান থেকে মাইল খানেক দূরে নদীর পাট বেশ চওড়া হয়ে গেছে। সেখানে একটা পাকা বাধানো চমৎকার ঘাটলা আছে । অনেক সৌখিন সাতারুরা সেখানে এসে সাতার কাটে। সূর্য প্রায় ডুবু ডূবু। হাসান ইবনে সবার চার পাচজন ফেদায়েন সাতার কাটছে এখানে । হঠাৎ একজন চিৎকার করে উঠলো- “লাশ... আহা ডুবে মরেছে... ধরো...উপরে উঠাও।' “আরে এতো জাবের ইবনে হাজিব'-এক ফেদায়েন জাবেরকে চিনতে পেরে বললো- এ কি করে নদীতে ডুবলো?' ওদের মধ্যে দুই ফেদায়েন জাবেরকে ভালো করে চিনতো। এরা এও জানতো, জাবের এক মেয়ে নিয়ে এসেছে এবং ইমামের কাছে অনুমতি নিয়েছে যে, সে-ই এ মেয়েকে তৈরী করবে । এই ফেদায়েনরা সাতার টাতারের কথা ভুলে গিয়ে জাবেরের লাশ উঠিয়ে কেন্লার ভেতর নিয়ে গেলো। শায়খুল জাবালকে জানানো উচিত'-একজন বললো । 'লাশ ওখানেই নিয়ে চলো'-আরেকজন বললো । লাশ তারা হাসান ইবনে সবার ঘরের আঙিনায় রেখে হাসান ইবনে সবাকে খবর দিলো। হাসান ইবনে সবা এসে জাবেরের লাশ দেখলো । “এতো এক মেয়েকে নিয়ে এসেছিলো সঙ্গে করে। ও যেখানে থাকতো সেখানে গিয়ে এ মেয়েকে সঙ্গে করে নিয়ে এসো”-হাসান ইবনে সবা হুকুম করলো । এক ফেদায়েন দৌড়ে গেলো এবং একটু পর দৌড়ে এসে জানালো এঁ মেয়ে সেখানে নেই। “সেও তাহলে এর সঙ্গে ডুবে গেছে। মনে হয় তার লাশ নদীর তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে গেছে'-হাসান ইবনে সবা বললো। হামীরাকে যে নদী ভাসিয়ে নিয়ে যায়নি। সে নিজেই যে রাতের অন্ধকারে গহীন জঙ্গলে ভেসে যাচ্ছে মহা শক্তিধর হাসান ইবনে সবা তাও জানতে পারলো না। 'এই লাশ নিয়ে যাও। কাফন দাফনের ব্যবস্থা করো। ঘোষণা করিয়ে দাও, ওর জানাযা কাল দুপুরে হবে এবং জানাযা পড়াবো আমি... আর এ মেয়েটিকেও খুঁজে বের করার চেষ্টা করো । নদীর কোথাও ভেসে উঠতে পারে। ৮৮ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।