“কি বললে?-হামীরা তড়পে উঠে জিজ্ঞেস করলো- “এই দুনিয়ায় নেই মানে? কোথায় তিনি?" “তাকে কতল করা হয়েছে। তার স্ত্রী, দুই বাচ্চা ও তোমার মা বোনের একই পরিণতি হয়েছে । “আরে কে করেছে এমন*_হামীরার চোখ মুখ ফেটে যেতে চাইলো । “আমার সঙ্গী-সাথীরা'-জাবের নির্বিকার গলায় বললো। “তোমার...তোমার...তোমার সঙ্গী..." হামীরা চিৎকার করে উঠলো। জাবের নদীর খাদের দিকে পিঠ দিয়ে দীড়িয়েছিলো। হামীরা চিৎকার করতে করতে প্রথমে জাবেরের বুকে হাত রাখলো-যেন তাকে বুকে জড়িয়ে নেবে-পরমুহ্র্তেই তার সমস্ত শক্তি দিয়ে জাবেরকে ধাক্কা মারলো। জীবের এক পলক শুন্যে চিত হয়ে রইলো । তারপর বিচিত্র ভঙ্গিতে খাড়া হয়ে নিচের দিকে অদৃশ্য হয়ে গেলো। তার আর্ত চিৎকার ভেসে এলো । তারপরই তার পড়ার “ছলাৎ' “ছলাৎ' শব্দ শোনা গেলো। হামীরা ওপর থেকে দেখলো, নদী তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু নদীর সেই বাঁকে এসে তীব্র স্রোতের ঘুর্ণির মধ্যে জাবেরের দেহ ঘুরতে লাগলো । হামীরা ডানে বামে তাকালো । ভারী একটা পাথর পড়ে ছিলো। সেটি উঠালো খুব কষ্টে । জাবের তার নিচে ফেসে গিয়েছিলো । হামীরা সোজা বরাবর পাথরটি ছেড়ে দিলো । পাথর গিয়ে পড়লো জাবেরের মাথার চাদিতে । এরপর আর জাবেরকে দেখা গেলো না। অল্প সময়ের মধ্যেই হামীরা নিজের মধ্যে ফিরে এলো । সে এখন একা এই বাস্তবতা মেনে নিলো। তার এখন এখান থেকে পালানো দরকার । তার ভাগ্য ভালো সূর্য অস্তগামী । সে দ্রুত পা চালিয়ে হাটতে লাগলো । অশ্রু বন্যায় ভেসে যাচ্ছে তার দু' চোখ । এর মধ্যেই সে আন্রাহকে স্মরণ করে এগিয়ে যাচ্ছে। সূর্য যখন ডুবে গেলো সে তখন ঘন জঙ্গলে পৌছে গেছে। এবার সে ঘন জঙ্গল ভেঙ্গে দৌড়াতে শুরু করলো । যাতে কারো পিছু ধাওয়ার আগে সে নিরাপদ দূরতে পৌছাতে পারে। রাতের অন্ধকার ও ঘন জঙ্গল তাকে বেশ আড়াল দিচ্ছিলো । আলমোত থেকে সে বেশ দূরে চলে এসেছে। হঠাৎ তার কানে ঘোড়ার খুর ধ্বনি ভেসে এলো। সে এক লাফে একটি গাছের পাতাময় ডালে উঠে বসলো। অন্ধকারেও আবছা আবছা জঙ্গলের পটভূমি দেখা যাচ্ছে। ঘোড়সওয়ার কাছে চলে এলো । হামীরার মাথা দ্রুত কাজ করছে। সে হঠাৎ গাছ থেকে লাফিয়ে পড়লো এবং কলজে কাপিয়ে দেয়া আওয়াজে চিৎকার করলো এবং ভূত বা প্রেতাত্মার অস্তিত্বের কথা কে নাবিশ্বাস করে। সেই সওয়ার তাকে নিশ্চিত প্রেতাত্মা ছাড়া আর কিছু মনে করলো না। অন্ধকার রাতে এমন জনহীন বনে এমন রূপসী মেয়ে কেন আসবে । হামীরার চিৎকার এতই ভয়ানক হয়েছে যে, ঘোড়াও লাফিয়ে উঠলো । সওয়ার ঘোড়া থেকে লাফিয়ে নেমে হামীরার সামনে হাটু মুড়ে বসে হাতজোড় করে থর থর করে কাপতে লাগলো । অর্থাৎ প্রেতাত্মার কাছে সে প্রাণভিক্ষা চাচ্ছে। ৮৭ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।