জাবেরের বন্ধুর ঘরে পৌছা পর্যন্ত হামীরা কোন কথা বললো না। তার ভেতর এক অবোধ পরিবর্তন অনুভব করলো । হাসান ইবনে সবা তো তার দুনিয়ার একক সম্রাট । সে ইচ্ছা করলে জাবেরকে বলতে পারতো, এই মেয়ে আমার কাছে থাক তুমি যাও। কিন্তু হাসান ইবনে সবা হামীরার রূপ যৌবনের প্রতি মোটেও তাকালো না। এজন্য সে হাসান ইবনে সবার প্রতি কিছুটা হলেও আকৃষ্ট হলো। জাবেরও এরকম । জাবেরের সাথে এত দিন তার উঠাবসা কিন্তু কখনো প্রেম ভালোবাসার কথা ছাড়া অর্থহীন কোন আচরণ করেনি। হঠাৎ হঠাৎ হামীরার মনে পড়লো তার ভাই-ভাবী ও নিজের ভাইবোন মা-বাবার কথা । কিন্তু সে তাদের সবাইকে ভূলে যেতে চাচ্ছিলো। দু" একদিন পর জাবের তাকে বললো, চলো তোমাকে এখানকার প্রাকৃতিক রূপ দেখিয়ে আনি। তুমি নিশ্চিত বলে উঠবে, পর জনমের বেহেশত কি এর চেয়েও সুদৃশ্য হবে?... দু'জনে শহর থেকে বের হলো। এই কেল্লা ও শহর একেবারে পাহাড়ের ওপর থেকে ঢাল পর্যন্ত বিশাল এলাকা নিয়ে বিস্তৃত। অনেক দূর গিয়ে ওরা পাহাড় থেকে নামলো । সামনে পড়লো নদী । কিন্তু পাহাড় ও নদীর মাঝখানে প্রশান্ত একটি মেঠো যমিন ওদেরকে কাছে টেনে নিলো । যেখানে মানা জাতের ফুলের বৃক্ষ রূপের নৈসর্গিক রাজত্ প্রতিষ্ঠা করেছে। হামীরার মনে হলো নিসর্গের এই নিটোল যৌবনের কাছে সে নিজেকে আত্মসমর্পণ করেছে । এখান থেকে আর কোন কালে সে নড়তে পারবে না। জাবের তাকে নদীর তীরে নিয়ে এলো। নদী এখান থেকে অনেক নিচে খাদের মতো নেমে গেছে। একটু সামনে নদীর পাট তীক্ষভাবে বেঁকে যাওয়াতে নদীর প্রবাহ প্রচ্ড বিক্ষুব্ধ আকার ধারণ করে থাকে সব সময় । শুনতে লাগলো। “এখান থেকে নদীতে কেউ পড়লে বাচতে পারবে?-_হামীরা অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করলো । “অসম্ভব!'-জাবের জবাব দিলো- কোন বিখ্যাত সাতারও পারবে না। দেখছো না, এখানে নদীর দুই পাট সংকীর্ণ হয়ে তীক্ষ বাক নেয়াতে পানির তরঙ্গ কেমন ফুলে ফেঁপে উঠছে... এখানে দীড়িয়ে দেখতেই বুক কীপছে।' “ইমামের কাছে আবার কবে নিয়ে যাবে “তার কাছে আবার যেতে চাইবে?'_জাবের মুচকি হেসে জিজ্ঞেস করলো । “আমি অনুভব করছি উনার কাছে আমার আরেকবার যাওয়া উচিত'-হামীরা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বললো- “আমার মা, ভাই, ভাইয়ের বাচ্চাদের কথা মন থেকে তাড়াতে চাই, কিন্তু ওদের কথা বড্ড মনে পড়ে ।” “আমার একটা কথা শোন'-জাবের একটু চিন্তা করে বললো- “ওদেরকে ভুলে যাওয়াই তোমার জন্য উত্তম... তোমার ভাই যেহেতু এই দুনিয়ায় নেই...। ০৮৬ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।