“আমার মনে হয় তুমি নিজেই পুরস্কার নিতে চাও'-হাসান ইবনে সবা বললো তীর্যক সুরে-এক সুন্দরী যুবতী মেয়ের চেয়ে বড় পুরষ্কার আর কি হতে পারে তুমি কি ওকে পুরস্কার হিসেবে নিজের কাছে রাখতে চাও? ইয়া শায়খুল জাবাল!'_জাবের জোর দিয়ে বললো- “যেদিন আমার মনে আমার ইমামকে ধোকা দেয়ার কথা আসবে সেদিন নিজের খঞ্জর দিয়ে নিজেকে আমি শেষ করে দেবো... এ মেয়েকে আমি নিয়ে এসেছি। আশা করি, সে আপনার কাছে একটু বসলেই তার একগুয়েমি ভাব দূর হয়ে যাবে । আপনাকে বলেছি, এই মেয়ের মনে আপনার এবং আমাদের সবার প্রতি চরম ঘৃণা। আবার আমার প্রতিও তার অগাধ ভালোবাসা । ওকে আপনি এক নজর দেখে নিন।' হাসান ইবনে সবার ইংগিতে জাবের বাইরে থেকে হামীরাকে ভেতরে নিয়ে এলো। হামীরাকে হাসান ইবনে সবার কাছে বসানো হলো। তখন হাসান ইবনে সবার চোখে হাসি মুখে হাসি। সে চোখে যখন সে হামীরার দিকে তাকালো হামীরার চোখের পলক ফেলারও সুযোগ হলো না। হামীরা অনুভব করলো, হাসান ইবনে সবার চোখ থেকে অদৃশ্য এক আলো তার দেহে ঢুকছে। সে নিজের মধ্যে অন্যরকম পরিবর্তন অনুভব করলো । তার মনে হলো হাসান ইবনে সবা তো এতো ঘৃণার উপযুক্ত নয়। “একটা কথা বলবে মেয়ে!'-হাসান মুচকি হেসে তাকে জিজ্ঞেস করলো- “তোমার মনে নিশ্চয় কারো ভালোবাসা আছে? হ্যা, আল্লাহর ভালোবাসা'-হামীরা জবাব দিলো । তারপর কারঃ' “আল্লাহর সর্বশেষ রাসূল সে) এর ।' তারপর কার?' “আমার ভাই মুনাওয়ারুদ্দৌলার |" তারপর? হামীরা এবার কিছু বললো না । শুধু জাবেরের দিকে তাকালো । “আচ্ছা মেয়ে বলো তো"-হাসান ইবনে সবা বললো- “যার মনে ভালোবাসার সমুদ্ব তরঙ্গায়িত হয় তার মনে ঘৃণা আসে কোথেকে? হামীরা চমকে উঠে জাবেরের দিকে তাকালো । কিন্তু বললো না কিছু। 'যাও মেয়ে! তুমি প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। তুমি সৌরভ ছড়ানো ফুল। এই সুন্দর ফুলে ঘৃণার দুর্ণন্ধ লাগিয়ো না... জাবেরের সঙ্গে যাও। তোমার মন থেকে যখন ঘৃণা দূর হয়ে যাবে এবং তা অবশ্যই দূর হবে- তখন তোমার মনই তোমাকে বলবে, চলো এ লোকের কাছে... তারপর তুমি নিজেই আমার কাছে চলে আসবে ।" হামীরা উঠলো সেখান থেকে। কিন্তু হাসান ইবনে সবার চোখ থেকে চোখ ফেরাতে পারছিলো না। সে উপলব্ধি করলো তার ভেতর কে জানি ঝাকুনি দিয়ে গেছে। জাবের তাকে বাহু ধরে না উঠালে সে সেখানেই বসে থাকতো । হামীরাকে নিয়ে জাবের সেখান থেকে বের হয়ে গেলো। ৮৫ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।