Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০ এর কয়েকদিন আগে জাবের হামীরাকে নিয়ে আলমোত পৌছেছে । কোন মেয়েকে এখানে অপহরণ করে আনার পর মেয়ে দলের প্রশিক্ষকের কাছে তাকে সোপর্দ করা হয়। কোন মেয়ে এদের পথে না আসলে এর চিকিৎসাও এদের কাছে আছে। হয় তার প্রতি জবরদস্তি করা হয়, না হয় আদর সোহাগ, হিপ্টোনেজম ও হাশীষের মাধ্যমে পথে আনা হয় । তবে জবরদস্তির চিকিৎসা খুবই কম করা হয়। কিন্তু জাবের এসবের ধারে কাছে না গিয়ে হামীরাকে তার এক বন্ধুর ঘরে নিয়ে যায়। জাবেরের এই বন্ধু বাতিনী হলেও ফেদায়েন ছিলো না। তার কাছে সে তার ও হামীরার সমস্যা খুলে বললো । “নারে ভাই! ওকে আমি ইমামের কাছে নিয়ে যাবো না'-জাবের তার বন্ধুকে বললো- “ওর সঙ্গে আমার হৃদয় ঘটিত কিছু ব্যাপার আছে । শেষ পর্যন্ত তাকে সেখানেই পাঠাতে হবে যার জন্য ওকে আমি নিয়ে এসেছি। কিন্তু আমি ওকে এত ভালোবাসি যে, আমি চাই না ওকে অন্য কারো কাছে দেয়া হোক । আমি নিজেই ওকে তৈরী করবো । জাবেরের মধ্যে হামীরার তীব্র ভালোবাসা ছিলো সত্যি। কিন্তু ওর মধ্যে আরো প্রবল ছিলো হাসান ইবনে সবা। তাই সে চাচ্ছিলো ওকে বেহেশতের হুরও বানাতে এবং এই মেয়ে যাতে তাকে ঘৃণাও না করে। তার বন্ধু তাকে পরামর্শ দিলো, হামীরাকে নিয়ে তুমি একবার হাসান ইবনে সবার কাছে যাও, আর তাকে বলো, এই মেয়েকে তুমি নিজে তৈরী করতে চাও। আর না হয় কখনো যদি ইমাম জানতে পারেন, এক মেয়েকে তুমি তোমার কজায় রেখেছো তাহলে তোমাকে মৃত্যুদণ্ডের চেয়ে কম শাস্তি দেবেন না। পরামর্শটি জাবেরের ভালো লাগলো । একদিন সে হামীরাকে হাসান ইবনে সবার কাছে নিয়ে গেলো । হামীরা প্রথমে যেতে চায়নি। পরে তার কৌতৃহল হলো, যার ইশারায় তার লোকেরা বুকে খঞ্জর বসিয়ে দেয়। ওপর থেকে লাফিয়ে পড়ে, পানিতে ঝাপ দেয় সে না জানি দেখতে কেমন? জাবের হামীরাকে বাইরে দীড় করিয়ে নিজে একা হাসান ইবনে সবার কাছে গিয়ে জানালো, যার ভাই কেন্না কহস্তান আমাদের দখলে দিয়েছে তার বোনকে নিয়ে এসেছি। হাসান ইবনে সবা আগেই জেনেছে কি করে এ কেনা বাতিনীদের দখলে এসেছে । জাবের তাকে আরো বিস্তারিত শোনালো। তুমি এখন কি চাও? '_হাঁসান ইবনে সবা জিজ্ঞেস করলো । ইয়া শায়খুল জাবাল!' এই মেয়েকে আমি কিছু পুরস্কার দেয়ার আবেদন করছি। আমি নিজে ওকে তৈরী করতে চাই। ওর ওপর জোরজবরদস্তি না করে, হাশীষ পান না করিয়ে পূর্ণ সুস্থ সচেতন অবস্থায় যদি ওকে তৈরী করতে পারি তাহলে এই মেয়ে আপনার পায়ে পাহাড় এনে আছড়ে ফেলতে পারবে ।' ৮৪ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।