“এখন আর কেউ কতল হবে না"-বরকিয়ারক আবু মুসলিম রাজীকে বীধা দিয়ে বললো- “আর এটা ভাববার কাজ আমার আপনার নয় আপনি রায়তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখুন ।' সবাই স্তব্ধ হয়ে গেলো। আবু মুসলিম রাজীকে সুলতান মালিক শাহও কখনো এভাবে ধমক দিয়ে কথা বলেননি । মালিক শাহ তাকে সর্বোচ্চ সম্মান দিতেন। সবাই বুঝলো একে কিছু বলা অর্থহীন। এখানে যত ছোট বড় আমীর উমারা হাকীম কাযীরা আছেন সবাই বরকিয়ারকের বাবার আমলের লোক । এদের সবার স্নেহ পেয়েই বরকিয়ারক বেড়ে উঠেছে। কিন্তু বরকিয়ারক কাউকে ব্যক্তিগতভাবে তো নয়ই সরকারী পদমর্ধাদা অনুযায়ী প্রত্যেকের প্রাপ্য সম্মানটুকুও দিলো না। দরবার কক্ষ থেকে বাইরে এসে অনেকেই কানাঘুষা শুরু করলো । কারো কারো মুখ দিয়ে তো কথা সরছিলো না। আবু মুসলিম রাজী চলে গেলেন বরকিয়ারকের মার কাছে। এই ঘরে তাকে বড়ই আপন মনে করা হয়। বরকিয়ারকের মা তাকে দেখেই কাদতে লাগলেন। “আমার এক শোক ছিলো আমি বিধবা হয়েছি বলে'-বরকিয়ারকের মা বললেন- “এখন আমার ছেলে বরকিয়ারকের শোক আমাকে শেষ করে দিচ্ছে। রুজিনা ওর ওপর চড়াও হয়েছে নেশা হয়ে । ওয়ালীমার পর সেই যে দু'জন কামরার দরজা বন্ধ করেছে আর খোলার নাম নেই। কাল সন্ধ্যায় দু'জনকে পান্কিতে চড়ে বাইরে বের হতে দেখে আমি ওদের শয়ন কক্ষে চলে গেলাম । খাদেমা ঘর গোছগাছ করছিলো । দুটি রুপার পেয়ালা ও একটি সুরাহী পড়েছিলো । আমি পেয়ালা শুঁকে আশ্চর্য ধরনের এক গন্ধ পেলাম । আমি নিশ্চিত এতে শরাব ছিলো না, অন্য কোন দুর্লভ নেশা জাতীয় জিনিস ছিলো ।" “বোন! আপনি এত পেরেশান হবেন না'-আবু মুসলিম রাজী বরকিয়ারকের মাকে মিথ্যা সান্ত্বনা দিলেন-'এ আপনার ছেলের যৌবনের অপরাধ । কিছু দিন পর নেশা কেটে যাবে । আশা করি ছেলে তার পূর্বপুরুষদের সঠিক পথে চলে আসবে ।* “এই বয়সে দুনিয়া তো আমি কম দেখিনি'-বরকিয়ারকের মা বললেন- “আমি কি করে নিজেকে এই ধোকা দেবো যে, এই ছেলে তার শহীদ পিতার পথে ফিরে আসবে! যৌবন তো আমরাও দেখেছি। সুলতানে মুহতারাম আমাকে যখন বিয়ে করেন আমার রূপ যৌবন এই মেয়ের চেয়ে তো কম ছিলো না। তিনি তো আমাকে নিয়ে এত পাগল হয়ে উঠেননি। শরীয়তের হুকুমের বাইরে তিনি যাননি কখনো । আল্লাহ তাআলা পুরুষের মধ্যে এই দুর্বলতা রেখেছেন যে, সে সুন্দরী মেয়ের জন্য নেশা বনে যায়। সে মেয়ে যদি চতুর আর কুচক্রী হয় তাহলে তার স্বার্থসিদ্ধির জন্য সেই পুরুষকে তার রূপের উগ্ নেশায় ফেলে তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। সে ধ্বংস হওয়ার আগ মুহূর্তেও বুঝতে পারে না যে রূপের সে পূজারী ছিলো সেই রূপই তাকে শেষ করে দিচ্ছে... হায় নারীর হাতে কত রাজত্ব উল্টে গেছে। ০৮৩ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।