তুমি এক দিন রায় চলে এসো । নির্বিঘ্নে বসে আলাপ করা যাবে ।” “এই মেয়ে কি ভাইকে মেরে ফেলতে পারে?”_মুহাম্মদ জিজ্ঞেস করলো। “সম্ভবতঃ না" -আবু মুসলিম রাজী বললেন- “সে সুলতান বরকিয়ারককে তার কাবুতে রেখে তার মনোযোগ হাসান ইবসে সবা থেকে দূরে সরিয়ে রাখবে । সুলতানের ইন্তিকালের পর বাতিনীদের তাবলিগ আরো তীব্র আকার ধারণ করেছে । আমি শুধু “বরকিয়ারক ভাইজান কিছুই করবে না। আমরা তার সঙ্গে থাকি। আমরা দুই ভাই দেখছি, তার আচার ব্যবহার একদমই পাল্টে গেছে। আমরা যেন এ বাড়ির মেহমান। দুই চার দিন পর চলে যাবো'-মুহাম্মদ বললো । এটা" খেয়াল রেখো মুহাম্মদ! সাঞ্জার তুমিও'_আবু মুসলিম রাজী বললেন- “যদি বরকিয়ারক বা তার বৌ তোমাদের সাথে খারাপ আচরণ করে তোমরা চুপ থেকো । এখনই এটা আমি বলতে চাইনি । তোমাদেরকে শুধু ইঙ্গিত দিচ্ছি। আমি খবর পেয়েছি, এই মেয়ের মাধ্যমে হাসান ইবনে সবা সারা সালতানাতে গৃহযুদ্ধ বাধাতে চায়। কিভাবে গৃহযুদ্ধ বাধাবে সেটা ভেবে এখন নিজেদের ওপর চাপ তৈরী করো না। আমি তো আছি। তোমরা দুই ভাই সজাগ থেকো... আর মুযাম্মিল! চারদিক নজর রেখো । যখনই কিছু জানতে পারবে আমার কাছে চলে আসবে। ০০০০৫ আগের দিন বরকিয়ারক সেই মহা উৎসবের আয়োজন করেছিলো কনের পক্ষ থেকে । পরের দিন তার নিজের পক্ষ থেকে ওয়ালীমা-বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করলো । আমীর উমারা, উযীর, নাধীর ও দেশের বড় বড় লোক বরকিয়ারককে মোবারকবাদ জানাতে এলো। বরকিয়ারক আগত অতিথিদেরকে কয়েকদিন শাহী অতিথিশালায় থেকে যেতে বললো । কারণ শেষের দিন সে সবার উদ্দেশ্যে ভাষণ দেবে। পঞ্চমদিন সুলতান বরকিয়ারক সবাইকে একত্রিত করে যে ভাষণ দিলো তাতে প্রশাসনের বেশ কিছু অদল বদল করলো । আবদুর রহমান সামিরীকে বানালো নয়া প্রধানমন্ত্রী । নিয়ম করলো, হাসান ইবনে সবার মোকাবেলা করা হবে ইসলামী তাবলিগ দ্বারা । কারণ সেটা এক ধর্মীয় ফেরকা। যা ফৌজি শক্তি দিয়ে দাবানো যাবে না। এজন্য অনেকগুলো প্রাণের ক্ষতি হয়েছে। সেই ধারা এখন থেকে বন্ধ । আর জনসাধারণের করের পরিমাণও আরো বাড়ানো হবে। উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো । সবাই চরম অস্বস্তি নিয়ে অনুভব করলো, সুলতান নেশাকাতর হয়ে এসব বলেছেন। “সুলতানে মুহতারাম!'-আবু মুসলিম রাজী নিয়ন্ত্রণ হারিয়ে বলে উঠলেন- “হাসান ইবনে সবা এক ভয়ংকর ফেতনা এবং ইসলামের নিকৃষ্ট দুশমন নেযামুল মুলক ও সুলতান মালিক শাহর খুনী ।” ৮২. দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।