Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“তাহলে রায় গিয়ে আবু মুসলিম রাজীর সাথে কথা বলে দেখো । তিনি এত বড় শহর ও বিশাল এলাকার হাকিম । সুলতান মালিক শাহের খুব নির্ভরযোগ্য উপদেষ্টা ছিলেন। তিনি হয়তো বরকিয়ারককে বুঝিয়ে টুঝিয়ে বিয়ে থেকে বিরত রাখতে পারবে ।" “বরকিয়ারক তার কথাও মানবে না। বরকিয়ারক তো রুজিনার জন্য পাগল হয়ে গেছে... আবু মুসলিম রাজী বরকিয়ারকের বিয়ে উপলক্ষে আসছেন এখানে । এর আগে উনার সঙ্গে দেখা করাটা অর্থহীন । বিয়ে হবেই । আমি আবু মুসলিম রাজীকে জিজ্ঞেস করবো রুজিনাকে কি করে গায়েব করা যায়। এখনো তো বলা যাচ্ছে না রুজিনা কি করে বসবে। কিন্তু সে কিছু একটা করবেই । বরকিয়ারক যদি তখন জীবিত থাকে তাহলে সারা জীবন পক্তাবে। বরকিয়ারক ও রুজিনার বিয়ে হবে আজ । বিয়ে উপলক্ষে সারা শহর আলোকসজ্জা করা হয়েছে। সারা শহরের মানুষকে দাওয়াত করা হয়েছে। মন্ত্রী, আমীর উমারা ও সরকারী আমলা এবং অন্যান্য বিত্তবানদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে । আর সারা শহরবাসীর জন্য খোলা ময়দানে ব্যবস্থা করা হয়েছে। খাওয়ার পর রাখা হয়েছে নাচ গানের আসর । এভাবে এই বিয়ের জন্য বরাদ্দ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা । এমন ব্যয়বহুল বিয়ে শাহী খান্দানে আর কখনো হয়নি । সুলতান মালিক শাহর সময় এ ধরনের বিয়ে এই দেশে তো দূরের কথা শাহী খান্দানেও কখনো হয়নি । সুলতান মালিক শাহ শহীদ হয়েছেন দুই মাসের কিছু বেশি সময় হয়ে গেছে। তবুও লোকজন তার শোক ভুলতে পারেনি । কিন্তু বরকিয়ারকের বিয়ের দিন সবাই যেন তাকে ভুলে গেলো । বরকিয়ারক চাচ্ছিলোও এটা । বাইরে যখন বরকিয়ারকের বিয়ে উপলক্ষে সারা দুনিয়া জুড়ে উৎসব চলছিলো তখন শাহী মহলের ভেতরে এক কামরায় আবু মুসলিম রাজী বসে আছেন । তার কাছে বসা মুযাম্মিল ও বরকিয়ারকের ছোট দুই ভাই মুহম্মদ ও সার্জার। এর দু'জন ভাইয়ের এ বিয়ে কোনভাবেই মেনে নিতে পারছিলো না। “আমীরে মুহতারাম!'-মুযাম্মিল আবু মুসলিম রাজীকে বললো- “সুলতানে মরহুমের মৃত্যুর সয় আপনি যখন এখানে আসেন তখন বলার সুযোগ হয়নি। আপনাকে কি কেউ বলেছে, আমাদের নয়া সুলতানের কনে এক বাতিনী। আর সে নিজেকে সুলতানের খুনীর বোন বলে পরিচয় দেয়? হ্যা আফেন্দী! আমার গোয়েন্দা ব্যবস্থা এমন যে, মাটির নিচের কথাও আমার কানে পৌছে যায়। এসব আমি জানি ।” আবু মুসলিম রাজী বললেন। “এই মেয়ে আলমোত থেকে এসেছে। ওর ব্যাপারে আপনি ভেবেছেন কিছু?" “আমি তো ভাবছিই। তুমি কি ভেবেছো তাই বলো। “আমীরে মুহতারাম! আমার চিন্তা হলো এই মেয়ে না জানি কি খেলা দেখায়! আমার কথা হলো আমাকে যখনই আপনার প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে যাবেন। সুমনাকে তো আপনি জানেন। সেও আগুনের মতো জুলছে। ওকেও আপনি ব্যবহার করতে পারেন । শয়তানের বেহেশ্ৃত-৬ ৮১ দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।