Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

একদিন মুযাম্মিল সুমনার ঘরে ঢুকতেই সুমনার মা মায়মুনা তাকে বললেন, “সুমনাকে তুমি এখন বিয়ে করে ফেলো । দুই যুবক যুবতী এক সঙ্গে উঠা বসা করো। লোকে একে অন্য কিছু মনে করে সুলতান বরকিয়ারকের কান ভারী করতে পারে । তখন এর পরিণতি ভালো নাও হতে পারে। তাছাড়া তোমাদের মন তোমাদের পরস্পরকে গভীরভাবে চায়। তোমাদের এই ঘনিষ্ঠতা তোমাদেরকে আপত্তিজনক অবস্থায় নিয়ে যেতে পারে । তখন তোমরা নিজেরাই নিজেদেরকে ক্ষমা করতে পারবে না।' মুযাম্মিল কিছু বললো না। সুমনার দিকে চোখ তুলে তাকালো । এর অর্থ সুমনাই তার মাকে জবাব দিক। “নিশ্চিতভাবে আমার একটা কথা শুনে রাখো'-সুমনা বললো- “মুযাম্মিল আর আমার ভালোবাসা যদি দেহগত হতো তাহলে এত দিনে আমরা স্বামী স্ত্রী হয়ে যেতাম। আর না হয় আপনার আশংকাই সত্য হতো... আমাদের ভালোবাসা আত্মার প্রেমে সিক্ত। আমাদের পথ ও গন্তব্য এক । আমাদের মাথার ওপর রয়েছে আল্লাহর গায়েবী হাত। যেদিন আমি ইংগিত পাবো আমার দেহের সঙ্গে মুযাম্মিলের ভালোবাসার সম্পর্ক সেদিন থেকে ওর আর আমার পথ ভিন্ন হয়ে যাবে ।' সুমনা বেটি! আমি দুনিয়া দেখেছি... যৌবন আর রূপে সেই শক্তি? “আহ মা! আমার রূপ আর যৌবনের প্রতিই সবচেয়ে বেশি ঘৃণা*-সুমনা ঝাঝালো গলায় বললো-“এই রূপ যৌবন আমাকে এক নিকৃষ্ট মানুষের পায়ে নিয়ে ফেলেছিলো। যে শরীরকে মানুষ এত পছন্দ করে সে শরীরের প্রতি দিন দিন আমার ঘৃণা বাড়ছে... আমার কাছে আছে শুধু রূহ-আত্মা বা অন্তর। এর মালিক মুযাম্মিল। আমি পবিত্র অপবিত্র যাই হই আমি মুযাম্মিলেরই । শুধু বিয়েই আমাদের শেষ গন্তব্য নয়। মানুষের জন্য আমি এক সুন্দর ধোকা হয়েছিলাম । আল্লাহকে আমি অনেক অসস্তুষ্ট করেছি। কিন্তু মহান আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে ঈমানের আলো দিয়েছেন। এর শুকরিয়া স্বরূপ আমার জন্য ফরজ কাজ হলো আন্মাহকে সন্তুষ্ট করা এবং আমার অন্তরকে পরিশুদ্ধ করা। এরপর আমি নিজেকে মুযাম্মিলের কাছে স্ত্রী হিসেবে পেশ করবো। মুযাম্মিল! তোমার কি এতে দ্বিমত আছে? 'না সুমনা! তুমি যা বলেছো আমার বক্তব্যও সেটাই। আমাদের সবার আগে আসল উদ্দেশ্য পূরণ করতে হবে । এ কথা বলে তুমি আমার ঈমান, বিশ্বাস ও সংকল্পকে নতুন জীবন দিয়েছো । “আমাদের গন্তব্য হাসান ইবনে সবাকে কতল করা"-মুযাম্মিল জবাব দিলো। “এটা বলার কোন প্রয়োজন নেই তবুও বলছি, আমি আমার নিজের সত্তা ও অস্তিত্বকে মুযাম্মিল ছাড়া অপূর্ণাঙ্গ মনে করি। আচ্ছা এসব কথা থাক... মুযাম্মিল! তুমি কি বরকিয়ারককে বলোনি এ মেয়ে সন্দেহজনক? “একবার বলেই তো বুঝেছি। সে আমাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছে । আমি তো ওকে বন্ধু মনে করি এখনো । কিন্তু সে এমনভাবে বলেছে যে, তখন আর সে কারো বন্ধু নয় সুলতান বনে গেছে।' ৮০ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।