Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

খুবলে খাচ্ছে মাংসাশী কোন প্রাণী । তার পা সেখানেই আটকে গেল। পেছন থেকে তার কোমরে দশা সই একটি লাথি পড়লো । পাথরের খটখটে মেঝেতে মুখ থুবড়ে পড়ে গেলো মুযাম্মিল। তার নড়াচড়ার শক্তি নিঃশেষ প্রায় । তাকে এবার জানোয়ারের মতো ঘেষটাতে ঘেষটাতে নিয়ে যেতে লাগলো ওরা। যে দুই লোক ওকে নিয়ে এসেছে কয়েদখানার বাইরে তো ওরা মানুষের মতোই আচরণ করে। কিন্তু কয়েদখানায় ঢুকতেই ওরা জন্তু বনে গেছে। মুযাম্মিল ডানে বামে কংকাল। সে ভেবে পাচ্ছিলো না এই লোকগুলো কি করে নিজ পায়ে দীড়িয়ে আছে। মুযাম্মিলকে আরেকদিকে মোড় ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো । চাবিওয়ালা প্রহরী দৌড়ে এসে একটি কালো কুঠুরীর গারদ খুললো । এবার সেই দুই লোক মুযাম্মিলকে দুই দিক থেকে ধরে স্বজোরে লোহার গারদের ভেতর ছুঁড়ে দিলো । স্যাতস্যাতে পাথরি দেয়ালের উপর গিয়ে আছড়ে পড়লো মুযাম্মিল। দেয়ালের সঙ্গে তার মাথা ঠুকে গেলো । কিছুক্ষণ সে উঠতে পারলো না। নিজেকে সামলে নিয়ে যখন সে উঠে বসলো তখন দরজা বন্ধ হয়ে গেছে। তার মুখ মাথা মনে হলো অবশ হয়ে গেছে। মাথা থেকে কপাল উষ্ঞজলের ধারা নামছে বলে সে অনুভব করলো । বেশিক্ষণ মাথা তুলে রাখতে পারলো না । হাটুর ওপর মাথা রাখলো, মাথা যখন উঠালো তখন তার পাজামা রক্তে ভিজে গেছে। একটু সময়ের মধ্যেই তার জর, গালের খাজ, গলা ইত্যাদি জায়গা রক্ত জমাট বেঁধে গেলো। রক্ত আগের মতোই ঝরতে লাগলো । মুযাম্মিল আফেন্দী অনেক্ষণ ধরে শোক স্তব্ধ হয়ে রইলো । আস্তে আস্তে তার মাথা কাজ করতে শুরু করলো । স্মরণ করতে চেষ্টা করলো এই কালো কুঠুরী পর্য্ত কিভাবে পৌঁছেছে সে। ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠলো সে চরম ভুল করেছে। তাদের সহজ ফাদে পা দিয়েছে। ইবনে আবিদ তাকে হাসতে হাসতে এই মরণ ফাদ পর্যন্ত নিয়ে এসেছে । নিজেকে সে ধিক্কার দিলো- যে হাসান ইবনে সবার সাধারণ এক চ্যালার কাছে হেরে যায় সে কি করে হাসান ইবনে সবাকে হত্যার দুঃসাহস করলো । তার আহমদ আওযালের কথা মনে পড়লো । আহমদ আওযাল বলেছিলো সুলতান মালিক শাহ ও নেযামুল মুলক হাসান ইবনে সবার হাতে নিহত হতে পারেন কিন্তু তাকে হত্যা করতে পারবেন না। সে আরো শংকিত বোধ করলো, সুলতান ও নেযামুল মুলক জানেনই না যে, হাসান ইবনে সবা এখন কত বড় শক্তির অধিকারী । তার একটু আবেগ দেখেই সুলতান ও ওযীরে আযম তাকে হাসান ইবনে সবাকে হত্যা করতে পাঠিয়ে দিয়েছেন, হাসান ইবনে সবাকে তারা এতই মামুলি লোক ভেবেছিল। যে এলাকাতেই হাসান ইবনে সবা যায় সে এলাকার লোকদের হৃদয়ে রাজত্ কায়েম করে সে। অবিরাম ঝরেই যাচ্ছে রক্তের ধারা, লোহার গারদ ধরে কোন মতে উঠে দীড়ালো সে। গলা শুকিয়ে চৌচির হয়ে গেছে তার। কিন্তু সেখানে তাকে এক ঢোক পানি দেয়ার মতো কেউ ছিল না। ৮ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।