পড়তেই হবে। তখন আমরা তোমার এই সুন্দর দেহটার পূর্ণ স্বাদ নিয়ে তোমাকে মেরে ফেলে রাখবো । “তখন তো আমি তোমাদের হাতে ধরা দেয়ার আগে আত্মহত্যা করবো। আমি মুসলমানের মেয়ে । কাউকে আমার দেহ স্পর্শ করতে দেবো না।" “আরে সব কথা তুমি শুনবে না?'-জাবের হামীরাকে বাধা দিয়ে বললো- “আমি এখন যে কথা বলবো সেটা প্রতারণা মনে করো না। ভালোবাসা আমার জন্য সবসময় এক মরীচিকা হয়ে এসেছে। সেই মরীচিকার পেছনে আমি অনেক দৌড়িয়েছি। হোচট খেয়েছি । আবার উঠে দৌড়িয়েছি। তারপর সেই দৌড়ে পৌছেছি আলমোত । না, সেখানেও মরীচিকা। তোমাকে আমি কোন দীর্ঘ-তিক্ত কাহিনী শোনাবো না। শুধু বলবো, তোমাকে পেয়ে আমার ঘুমন্ত ও প্রতারিত হৃদয়ে ভালোবাসার অতল দরিয়া জেগে উঠেছে। তুমি এখন নির্বিঘ্নে আমার সাথে চলো.... “তোমার মতো সুন্দরী মেয়েদেরকে মাত্র দুই তিন দিনে মস্তিষ্ক ধোলাই করে আলমোতের বেহেশতের “হুর বানানোর জন্য ওখানে অনেক লোক আছে। এসব মেয়েদের মস্তিষ্ক ধোলাইয়ের পর তারা সেখান থেকে কখনো পালানোর চিন্তা করে না। কিন্তু হামীরা! তোমাকে কখনো ওদের হাতে দেবো না। তোমার প্রতি আমার ভালোবাসায় যে কোন খাদ নেই এর প্রমাণ আমি দেবো... দেখো হামীরা! জন্ম থেকেই মানুষ কোন এক ধর্ম বিশ্বাস বুকে আগলে রাখে । সেটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে । তাই তোমাকে আমি ইসলামের পথ থেকে কখনো সরাবো না। আমাদের ইমাম হাসান ইবনে সবাও ইসলামের অনুরাগী । তুমি সেখানে গিয়ে দেখো । যদি সেখানে তোমার মন টিকে থেকে যাবে । আর না হয় তোমাকে নিয়ে আমি বাগদাদ চলে যাবো। আমার ভালোবাসার শপথ নিয়ে অঙ্গীকার করছি। আলমোতের কারো হাতে তোমাকে দেবো না। আমার নিজের কাছে রাখবো ।' নৈঃশব্দের রাত বয়ে চলছে আর জাবের তার মুখের জাদু চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে হামীরার চেতনাকে গ্রাস করে চলেছে জাবের । হামীরা এটা মানতো যে, জাবেরের সঙ্গে একা একা নির্জনে কত সাক্ষাত করেছে। কিন্তু জাবের কখনো তার প্রতি আপত্তিজনক কোন ইংগিত করেনি । জনমানুষ থেকে কত দূরের এই গহীন জঙ্গলেও জাবের তার প্রতি কোন লোভ করেনি । তার সঙ্গীরাও বোধহয় জাবেরের কারণেই তার প্রতি হাত বাড়ানোর সাহস করেনি । জাবেরের প্রতি এজন্য সে কৃতজ্ঞতা বোধ করলো । এই গভীর বনে জাবেরকেই তার নিরাপদ সফরসঙ্গী মনে হলো । তাই জাবেরের সঙ্গে হামীরা শর্ত করলো, সে আলমোত যেতে রাজি আছে। তবে ভালো না লাগলে সে ফিরে আসবে । ০০০০ মুযাম্মিল আফেন্দী দিনে তার ব্যবসা বাণিজ্যে কিছু সময় দেয় আর বাকী সময় তার কাটে সেনা ছাউনীতে জানবায তৈরীর কাজে । আর সন্ধ্যার পর থেকে ঘন্টার পর ঘন্টা সুমনা আর সে দু'জনে এক সঙ্গে বাতিনী সন্ত্রাসের বিরুদ্ধে নানান প্র্যান প্রোগ্তামে- আলোচনায় কাটিয়ে দেয়। মুযাম্মিলের চেয়ে সুমনার তাড়নাই বেশি হৃদয় স্পর্শকারী । ৭৯ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।