তার মন ঘৃণায় ভরে উঠে। হামীরা এতক্ষণ নিজের ভবিষ্যত নিয়ে অস্থির ছিলো। এবার সে অনুভব করলো তার ভেতর থেকে আগুনের হলকা বের হচ্ছে। একবার ভাবলো এই ছয়জনের ওপর হামলা করে বসবে কি না। কিন্তু তার ভেতর থেকে কেউ একজন বলে উঠলো, ওদের বিরুদ্ধে কিছু করতে যাওয়া মানে আত্মহত্যা করা। এরা ঘুমাক তারপর এখান থেকে সরে পড়ো । মাঝরাত পর্যন্ত ওরা হামীরাকে নিয়ে কথা বলে গেলো। তারপর সবাই শুয়ে পড়লো। জাবের শোয়ার আগে আরেকবার এসে হামীরাকে দেখে গেলো । একটু পর ছয়টি নাকের ঘড় ঘড় আওয়াজ ভেসে এলো । হামীরা অপেক্ষা করলো আরো কিছুক্ষণ । পনের বিশ কদম দূরে ঘোড়াগুলো বাধা রয়েছে। তবে জিন রয়েছে এ বাতিনীদের পাশেই । হামীরা পা টিপে টিপে জিনগুলোর কাছে গিয়ে একটা জিন উঠালো। জিনগুলো বেশ ভারী । তাই তার হাত থেকে জিনটা হঠাৎ পড়ে গেলো । শক্ত জিন মাটিতে পড়ে এই নিঝুম রাতে সেটা কয়েকগুণ আওয়াজ তুললো । হামীরাও পড়ে গেলো । আর চোখ খুলে গেলো জাবেরের। অন্য কারো ঘুম ভাঙ্গলো না। এদিকে হামীরা উঠে দীড়ালো। ওদিকে জাবের উঠে হামীরার কাছে চলে এলো। “কি করছো?"-জাবের ফিসফিস করে জিজ্ঞেস করলো যাতে কেউ জেগে না উঠে-“পড়ে গিয়েছিলে?' হ্যা, আমার সঙ্গে এসো।' দু'জনে সেখানে বসলো। “আমাকে কোথায় নিয়ে যাচ্ছো?'-_হামীরা জিজ্ঞেস করলো । “কেন্লা আলমোত!'-জাবের গন্তীর গলায় জবাব দিলো । “আলমোত? আমরা বাগদাদ যাচ্ছি না? “শোন হামীরা! আমি একজন বাতিনী' “আর এজন্য তুমি আমাকে ইবলিস হাসান ইবনে সবার দরবারে পেশ করবে আর সে আমাকে তার বেহেশতের “হুর' বানাবে ।... জাবের! আমি তোমাদের সব কথা শুনেছি। “আমি জানি তুমি সব জানো । কিন্তু তুমি আমাকে পুরোপুরি জানতে পারোনি। আমি হাসান ইবনে সবার সেই স্তরের লোক যারা কোন মেয়ে বা যুবককে জালে জড়ানোর জন্য মুখের এমন জাদু চালায় যে সেই শিকার তাদের পায়ে এসে লুটিয়ে পড়ে। কিন্তু এতে কোন আবেগ থাকে না। অন্যের প্রাণ নেয়া এবং নিজের প্রাণ দিয়ে দেয়া আমাদের বাতিনীদের কাছে স্রেফ একটা খেলা ৷ নিজেদের মা বোনের ব্যাপারেও আমাদের মধ্যে কোন আবেগ কাজ করে না। কিন্তু হামীরা! তুমিই আমার জীবনে প্রথম ও সম্ভবত শেষ মেয়ে, যে আমার হৃদয়কে তার মুঠোতে পুরে নিয়েছে । তবে এখন আর এর কোন প্রয়োজন নেই যে, তোমাকে ধোকা দিয়ে কোথাও নিয়ে যাবো। তুমি সম্পূর্ণ আমাদের কজায় এখন । পালিয়ে যাবে কোথায়ঃ কতদূর যাবে?... আমাদের হাতে ধরা ৭৮ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।