Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

রাত গভীর হয়ে যাওয়াতে তারা এক জায়গায় থামলো । থেমে খাবার দাবার খেলো । তারপর শোয়ার আয়োজন চললো । হামীরা একটু দূরে গিয়ে বিছানা করে শুয়ে পড়লো । কিন্তু তার ঘুম এলো না। চোখ জ্বালা করতে লাগলো । তাকে নানান চিন্তা ক্ষতবিক্ষত করতে শুরু করলো । জাবের বাতিনী জেনেও জাবেরের প্রতি তার ভালোবাসা অটুট ছিলো । সে বলতো, আমাদের ভালোবাসা পবিত্র । এই পবিত্র ভালোবাসার শক্তিতে একদিন আমি তাকে বাতিনী থেকে বের করে নিয়ে আসবো। আর আজ সেই জাবেরই তাকে আলমোত নিয়ে যাচ্ছে। সে এটা ভেবে আরো কষ্ট পেলো যে, ইসলামের একজন খাঁটি অনুরাগী হওয়ার পরও সে কিভাবে একটি মুসলিম কেল্লা ও মুসলিম শহর বাতিনীদের দখলের ব্যাপারে সাহায্য করলো । সে মনে মনে আল্লাহর কাছে বার বার মাফ চাইলো । একবার নিজকে সান্ত্বনা দেয়ার জন্য কল্পনা করলো, সে জাবেরের স্ত্রী হয়ে গেছে । তাদের এখন বড় সুখ শান্তির জীবন । জাবের আসলে বাতিনীদের ব্যাপারে সব ধরনের তথ্য জানার জন্য এই বাতিনীদের সঙ্গে থাকে । সব জানা হয়ে গেলে জাবের নেমে পড়বে ইবনে সবার বিরুদ্ধে প্রচারণায় । শুয়ে থাকা হামীরার ভেতর এসব ভাবনা ঝড় তুলছে। হঠাৎ হামীরা সচকিত হয়ে উঠলো । জাবের এদিকে আসছে। হামীরা চোখ বন্ধ করে ফেললো । জাবের হামীরার ওপর ঝুঁকে দেখলো । হামীরাকে ঘুমন্ত মানুষের মতো ভারী নিঃশ্বাস ফেলতে দেখে জাবের নিশ্চিত হয়ে চলে গেলো তার সঙ্গীদের কাছে। “ও ঘুমিয়ে পড়েছে'_হামীরার কানে ভেসে এলো জাবেরের কণ্ঠ। হামীরা তো সজাগই ছিলো । এবার তার পুরো বোধ জেগে উঠলো । তার কান সতর্ক হয়ে উঠলো । 'আমরা কোথায় নিয়ে যাচ্ছি সে সন্দেহ তো করেনি ও?'-জাবেরের এক সঙ্গীর গলা । “না, ওকে আমি সন্দিহান হতে দেইনি'-জাবের বললো । “ওহ! ইমাম ওকে দেখে দারুণ খুশী হবেন'-আরেক সঙ্গী বললো। “আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি'-জাবের বললো- “তোমরা তো জানো ওকে আমি কি কাজের জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু ওকে যে আমি ভালোবেসেছি এতে কোন প্রতারণা নেই । আমার মনের গভীরেই ওর জায়গা । আমি জানি কেমন জটিল অবস্থা নিজের জন্য সৃষ্টি করেছি। ব্যাপার যদি এমনই হয় শায়খুল জাবাল (হাসান ইবনে সবা) কে জানতে দিয়ো না। শায়খুল জাবাল যদি তোমাদের হৃদয়-ঘটিত ব্যাপার জানতে পারেন তাহলে তোমার কি শাস্তি হবে তা তো তুমি জানোই' -আরেকজন বললো । হ্যা জানি আমি । ইমাম আমাকে খঞ্জর দিয় বলবেন এটা তোমার বুকে বসিয়ে দাও। এটা গোপন রাখবো আমি । ইমামকে এ বিষয়ে জানতে দেবো না।' হামীরার আর সন্দেহ রইলো না তাকে ধোকা দিয়ে আলমোত নিয়ে যাওয়া হচ্ছে। তাকে সেই হাসান ইবনে সবার বেহেশতের কমনীয় ফুল বানানো হবে যার নাম শুনলে ৭৭ ফড/.211000119.0010)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।