'জ্ঞান-বিদ্যার সন্ধানে ঘুরতে ঘুরতে তো শাহসওয়ারই হয়ে যায় মানুষ |” হ্যা এমনই তো হওয়া উচিত । কিন্তু বিদ্যাপ্রার্থীরা সাধারণত দুনিয়াবিমুখ হয় ।” “আমি ওদের দলের নই। দুনিয়ার সাথে সম্পর্কহীন জ্ঞান বিদ্যা কোন কাজে আসে না। আমি মুসলমান যে শাহসওয়ার নয় সে কিসের মুসলমান । যার হাতে তীর বর্শা খেলেনা সে কোন্ ইসলামের পূজারী । যে আলেমের মধ্যে ইলমের বাস্তবায়ন নেই তাকে আমি অপূর্ণাঙ্গ মানুষ মনে করি ।" দুই ঘোড়সওয়ার ধীরে ধীরে চলতে লাগলো । হামীরা যেন তার ঘরে ফেরার কথা ভুলে গেছে। দুই ঘোড়সওয়ার নদীর তীরে এসে থামলো । দু'জনে নানান কথায় ডুবে গেলো। জাবেরের কথার শব্দ-ভঙ্গি হামীরাকে বেশ মুগ্ধ করলো। কথা বলতে বলতে সন্ধ্যা গভীর হয়ে এলো । জাবের তখন হামীরাকে ঘরে ফেরার কথা মনে করিয়ে দিলো । হামীরা ঘরের দিকে রওয়ানা দিলো ঠিক, কিন্তু তার মন পড়ে রইলো নদী তীরে । এটা ছিলো জাবের আর হামীরার প্রথম সাক্ষাত। এরপর থেকে হামীরা প্রতিদিন সন্ধ্যায় ঘোড়া নিয়ে বের হতো । তার দৃষ্টি জাবেরকে খুঁজতো। কিন্তু জাবের প্রতিদিন বের হতো না। সপ্তায় মাত্র তিন চার দিন ওদের সাক্ষাত হতো। ক্রমেই ওরা পরম্পর ঘনিষ্ঠ হয়ে উঠে। ওরা একসময় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে হামীরা জানায়, আমার ভাই এই শহর প্রধান । তাই তিনি সাধারণ কারো সঙ্গে আমার বিয়ে মেনে নেবে না। তারপরও তার কাছে আমি অনুমতি চাইবো । তিনি অনুমতি না দিলে তুমি যেখানে আমাকে নিয়ে যেতে চাইবে আমি যাবো । কোন আমীরজাদা আমার পছন্দ নয়। এরা ভোগবিলাস ছাড়া কিছুই বুঝে না। তাই আমি তাদের কয়েদখানায় বন্দী হতে চাই না। তাদের সম্পর্ক এতটুকু পৌছার পর হামীরা জানতে পারে, জাবের ও তার সঙ্গীরা সব বাতিনী, লেখাপড়ার সাথে তাদের কোনই সম্পর্ক নেই। তার দুঃখ হয়, জাবের বাতিনী হয়েও তাকে মিথ্যা কথা বলেছে যে, সে বাগদাদ থেকে জ্ঞান-বিদ্যার সন্ধানে এসেছে। তবে জাবেরের প্রতি এজন্য হামীরার প্রেমের মোহ কমেনি । জাবেরই তার একমাত্র ভালোবাসার পুরুষ রয়ে যায়। যে রাতে মুনাওয়ারুদ্দৌলা বাতিনীদের নিয়ে আমীরে কেল্লার ওপর হামলা চালাতে যান সে রাতেই জাবের হামীরার ঘরে পৌছে এবং হামীরাকে নিয়ে শহর থেকে বেরিয়ে যায়। শহর থেকে বের হয়ে জাবের তার ঘোড়ার গতি কমিয়ে দেয়। হামীরাও তার ঘোড়ার গতি কমিয়ে দিয়ে জাবেরকে এর কারণ জিজ্ঞেস করে । জাবের তাকে জানায়, সে তার সঙ্গীদের অপেক্ষায় আছে। একটু পর তার পাচ সঙ্গী এসে পৌছে। জাবের ও তার সঙ্গীদের কাজ আসলে শেষ হয়ে গিয়েছিলো । তাদের কাজ ছিলো সেই কেল্লা দখল করা । সে কাজ হয়ে গেছে বলে তারা তাদের আসল জায়গায় ফিরে যাচ্ছে । আর জাবের হাসান ইবনে সবার জন্য নিয়ে যাচ্ছে হামীরা নামক এক জীবন্ত ফুল, যে ফুল তার বেহেশতে জায়গা পাবে। হামীরা এতক্ষণ ভেবেছে জাবের তাকে বাগদাদ নিয়ে যাচ্ছে। কিন্তু জাবেরের সঙ্গে তার পাঁচ সঙ্গী যোগ দেয়ার পর তার সন্দেহ হলো জাবের হয়তো তাকে অন্য কোথাও অন্য কোন কাজে নিয়ে যাচ্ছে। ৭৬ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।