Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

মুনাওয়ারুদ্দৌলা ভেতরে ঢুঁকলেন। তার পেছন পেছন আরো নয় জন লোক ঢুকলো । আমীরে কেন্লা হয়রান হয়ে ওদের সবার দিকে তাকালো । কিন্তু ওদেরকে এ প্রশ্ন করার সুযোগ পেলো না তারা কে এবং কেন এসেছে, এর আগেই ওদের একজনের খঞ্জর তার বুকে বিদ্ধ হয়ে গেলো। ব্যবসায়ী বেশে এসেছিলো হাসান ইবনে সবার ফেদায়েনরা। আমীরে কেন্লাকে কতল করে এরা কেল্লার ভেতরে যে ক'জন ফৌজ ঘুমন্ত ছিলো -তাদেরকেও পাইকারী দরে হত্যা করলো। কেন্লাটি তারপর চূড়ান্তভাবে হাসান ইবনে সবার হয়ে গেলো। মুনাওয়ারুদ্দৌলার আশা ছিলো বাতিনীরা তাকে সম্মান দেবে। কিন্তু এক রাতে তার বোন ছাড়া তাকে সহ তার স্ত্রী ও বাচ্চাদেরও বাতিনীরা হত্যা করলো নির্মমভাবে । ৫ মুনাওয়ারুদ্দৌলার বোনের নাম হামীরা । হামীরা ভাইয়ের মতোই ইসলামের প্রতি দৃঢ়চেতা। এজন্য দুই ভাই বোন একে অপরের জন্য প্রাণ ছিলো। বোনের মধ্যে সব সময় জিহাদী জযবা চাঙ্গা রাখার জন্য ভাই তাকে শাহসওয়ারী, তীর, তলোয়ার ও খঞ্জর চালনাসহ অনেক কিছুই শিখিয়েছেন । হামীরা প্রায়ই ঘোড়ায় করে শহরের বাইরে থেকে ঘুরে আসতো । সন্ধ্যা ঘনিয়ে আসছে। অস্তগামী সূর্যের সুবর্ণ রেখা হামীরার কুসুম রাঙা মুখটা আরো রাঙিয়ে দিচ্ছে। মনে হচ্ছে স্বর্গচ্যুত কোন অন্মরী। সেই অন্সরীর মুখে আজ বেদনার চিকন আভা । এমন এক সন্ধ্যার কথাই তার মনে পড়ছে। সেদিন সন্ধ্যা প্রায় হয়ে আসছিলো । হামীরা শহর থেকে একটু দূর থেকে ঘোড়া দৌড়ে শহরের দিকে আসছে । এ সময় এক সুদর্শন ঘোড়সওয়ার তার পেছন পেছন এলো। হামীরা তার দিকে বিষ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তার পিছু নেয়ার উদ্দেশ্য কিঃ “আপনার ঘোড়ায় জিন বাধা নেই। জিন লাগিয়ে নিন। পড়ে যেতে পারেন*-এ ঘোড়সওয়ার বললো । ঘোড়া থেকে নেমে হামীরা দেখলো ঘটনা সত্যিই । তার মুখ নরম হয়ে এলো। ভালো করে জিন বেঁধে নিলো। “আপনি যেতে পারেন । ওধু এ কারণেই আপনার কাছে থেমেছিলাম'-সওয়ার বললো। যুবকটিকে হামীরার ভালো লাগলো। “আপনি কে? এখানেই কি থাকেন?” হামীরা জিজ্ঞেস করলো। “আমি জাবের ইবনে হাজিব। বাগদাদ থেকে এখানে পড়ালেখার জন্য এসেছি। আমার মতো আরো চার পাচজনকে এখানে পেয়ে গেছি। ওদের সঙ্গে থাকি ।' “কিন্তু আপনাকে বেশ দক্ষ শাহসওয়ার মনে হচ্ছে। আপনি এতই অভিজ্ঞ যে, দূর থেকে দেখেই বুঝতে পেরেছেন আমার ঘোড়ার জিন ভালো করে বাধা নেই!'_হামীরা বললো । ৭৫ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।