Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

'শরাবের শক্তি কোন শক্তি নয়। আমি আর একবার তোমাকে জদ্রভাবে বলবো, আমার বোনকে দিয়ে দাও, দ্বিতীয়বার আর বলবো না।" আমীরে কেল্লা তখন মদ আর শক্তির নেশায় বদ্ধ মাতাল। “রঈস মুনাওয়ার!'_আমীরে কেল্লা বললেন- “এখন যাও । চিন্তা ভাবনা করে কাল জানিয়ো। তখনো যদি এমন ধমকের সুরে কথা বলো নওকর দিয়ে তোমাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেবো এবং আমার দু'টি শিকারী কুকুর তোমার ওপর ছেড়ে দেবো । মুনাওয়ার সেখান থেকে বের হয়ে এলেন। ঘরে যখন পৌছলেন মুনাওয়ারুদ্দৌলা তখন এক জলন্ত অঙ্গার । তার ভেতর থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছে স্ত্রী আচ করতে পেরে আমীরে কেল্লার ওখানে কী হয়েছে তা জানতে চাইলো । চুপ করে রইলেন তিনি এবং স্ত্রীকে এক দিকে সরিয়ে দিয়ে তলোয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। স্ত্রী পেছন পেছন দৌড়ে এলো । তুমি ফিরে যাও'-মুনাওয়ার তার স্ত্রীকে বাধা দিয়ে বললেন- “কাউকে আমি হত্যা করতে যাচ্ছি না, জীবিতই ফিরে আসবো ইনশাআল্লাহ ।' যুনাওয়ার সোজা গিয়ে সেই বাতিনীদের হাবেলির দরজায় ধাক্কা দিলেন। মুনাওয়ার দেখলেন, তার বোনের সাথে যে ছেলেটির সম্পর্ক সে ছেলেটি দরজা খুলেছে। তারা পরস্পরকে ভালো করেই চিনতো । ছেলেটি মুনাওয়ারকে ভেতরে নিয়ে বসালো । বাকীরা সবাই মুনাওয়ারের কাছে বসে গেলো । 'বন্ধুরা!'_সুনাওয়ার বললেন- “আমি কাউকে কতল করতেও আসিনি কতল হতেও আসিনি । আমার বোনকে আমীরে কেল্লা ছিনিয়ে নিয়েছে। ওই বদকার অনেক দিন ধরে আমার বোনের পেছনে লেগে ছিলো, আমি পরিষ্কার ভাষায় তাকে বলে দিয়েছি, আমার বোনের চিন্তা বাদ দিতে ।' “আপনি আমাদের কাছে সাহায্য চান এই তো! কী সাহায্য করবো বলুন'-এ ছেলেটি বললো। “বন্ধুরা! আমি জানি তোমরা সবাই বাতিনী ৷ আমি ইচ্ছা করলে তোমাদের সবাইকে যে কোন সময় কতল করাতে পারতাম । কিন্তু করাইনি আমি তোমাদেই একজন সঙ্গী বলে। তোমরা আমার ওপর বিশ্বাস রাখো । সকাল হলেই তোমাদের একজন হাসান ইবনে সবার কাছে চলে যাও। তাকে বলো, তার কিছু ফেদায়েন পাঠিয়ে যেন এই কেন্লাটি নিয়ে নেয় । যেভাবে তোমরা কেন্লী মূলাযখান দখল করেছো । দুই তিন দিন পর শহরে পঞ্যশজনের একটা ব্যবসায়ী কাফেলা এলো । কয়েকটি উটে করে তারা তরকারি ও সবজির স্ত্প নিয়ে আসে । শহরের সরাইখানায় গিয়ে থামে তারা। রাতের প্রথম প্রহর তখন । আমীরে কেল্লা শরাব পান করছে। আর মুনাওয়ারের কেদে কেদে শরাব খেতে অস্বীকার করছে আর আমীরে কেল্লা হা হা করে হাসছে। এ সময় দারোয়ান এসে জানালো, বাইরে রইসে শহর মুনাওয়ারুদ্দৌলা দাড়িয়ে আছেন। আমীরে কেন্লা আরো জোরে হাহা করে হেসে বললো, ওকে ভেতরে পাঠিয়ে দাও। ৭8 ফডড/.2110001179.0010)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।