Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

তিন চারদিন পর মুনাওয়ারের বোন মুনাওয়ারকে জানালো, হ্যা ওরা বাতিনী। এখানে চরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এসেছে। তবে এখন ওরা গোপনে তাবলিগ করছে। তুমি কিভাবে জানলে? -মুনাওয়ারুদ্দৌলা বোনকে জিজ্ঞেস করলেন। “এটা জানতে কোন অসুবিধাই হয়নি। আপনি যা করতে বলেছিলেন আমি তাই করেছি। আমি এমন ভঙ্গিতে হাসান ইবনে সবার কথা বলেছি যেন তাকে আমি নবী মনে করি এবং তাকে দেখার জন্য অস্থির। সে অবশ্য প্রথমে এমন ভাব করে যেন হাসান ইবনে সবাকে সে কাফের মনে করে । কিন্তু আমি যখন আবেগ নিয়ে কথা বলি সেও খুব আবেগপ্রবণ হয়ে পড়ে । পরের দিন এসে বলে আমাকে সে একদিন হাসান ইবনে সবার কাছে নিয়ে যাবে। ইমাম আমাকে দেখে নাকি খুব খুশী হবে ।' এর দুদিন পর মুনাওয়ারের বোন মুনাওয়াররের কাছে বলে তার ঘনিষ্ঠ বাতিনীর সঙ্গে দেখা করতে গেলো কিন্তু আর ফিরে আসলো না। সন্ধ্যা মিলিয়ে আস্তে আস্তে রাত গভীর হলো। ফেরার নাম নেই তার। মুনাওয়ার তখন নিজেকে ধিক্কার দিলেন, কেন তিনি এমন এক ভয়ংকর লোকের সাথে তার বোনকে সম্পর্ক রাখতে উৎসাহিত করতে গেলেন। তিনি জানেন, হাসান ইবনে সবা এ ধরনের সুন্দরী মেয়েদেরকে কী কাজে ব্যবহার করে। এটা ভেবে তার ক্রোধ আরো বেড়ে গেলো । রাগে দুঃখে তিনি দিশাহারা হয়ে গেলেন। একবার ভাবলেন আমীরে কেল্লার কাছে যাবেন। পরমুহূর্তেই এটা বাদ করে দিলেন । আমীরে কেল্লা তাকে দুশমনের অধিক মনে করেন না। “আমার মাথায় একটা কথা এসেছে'-মুনাওয়ারের স্ত্রী তাকে পরামর্শ দিলো-“আপনি আমীরে কেল্লার কাছে গিয়ে বলুন, আপনার বোনকে ওই বাতিনীদের একজন প্রতারণার জালে ফেলে নিয়ে পালিয়েছে । আপনি যদি ওকে উদ্ধার করে দিতে পারেন আমার বোনকে আপনার সাথে বিয়ে করাবো ।” “কোন মূল্যেই একাজ করবো না আমি'_মুনাওয়ার বললেন- “আমার বোনকে হাতে পেলেই কতল করে ফেলবো । তবুও আমীরে কেল্লার কবলে পড়তে দেবো না।' “আরে আপনাকে বলছি না আপনার বোনকে তার কাছে দিতেই হবে । আগে তো ওকে পাওয়ার রাস্তা বের করুন। ওকে পেয়ে গেলে আমীরে কেল্লাকে পরিষ্কার বলে দেবেন, তার কাছে আপনার বোনকে দেবেন না। ভয় নেই। এখানে আমার তিন ভাই থাকেন। ওরা আমীরে কেন্লাকে ছেড়ে দেবেন না।' মুনাওয়ারুদ্দৌলা তখনই আমীরে কেন্লার ওখানে গিয়ে হাজির হলেন। “বলো রঈস!'-আমীরে কেল্লা বললেন- “কী মনে করে এলে? “আপনার সাহায্য দরকার । আমার বোনকে পাওয়া যাচ্ছে না। এ পাঁচ ছয়জন বাতিনীর ওপর আমার সন্দেহ হচ্ছে। ওদের একজন ওকে না কি ভালোও বাসে । সেই মনে হয় নিয়ে পালিয়েছে আমার বোনকে । সবচেয়ে পেরেশানীর কথা হলো, ওকে তো হাসান ইবনে সবার অন্দর মহলে নিয়ে যাবে । “সে কোথাও যায়নি'-আমীরে কেল্লা মাতাল গলায় বললেন । এতক্ষণ তিনি মদ খাচ্ছিলেন-'সে আমার কাছেই আছে। পেরেশান হয়ো না আমীর! তুমি অনুমতি দিলে এ বিয়ে খুব ধুমধাম করে হবে । আর অনুমতি না দিলেও এ বিয়ে হবে। তখন তুষি চেয়ে চেয়ে দেখবে শুধু । কী বলো? আমার শক্তির কথা কি তুমি ভুলে গেছো? ৭৩ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।