Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“আমার কেন্লা নিয়ে তোমার এত চিন্তা কেন? এই পাঁচ সাতজন বাতিনী আমার কি করবে?'-আমীরে কেল্লা খোশ কণ্ঠে বললেন । “মুহতারাম আমীর !'-মুনাওয়ার বললেন- “আপনি দেখছেন না এই বাতিনীরা কিভাবে সবখানে পৌছে যাচ্ছে? সুলতান মালিক শাহ ও ওযীরে আজম খাজা হাসান তুসী নেযামুল মুলককে এ বাতিনীরা হত্যা করেছে। কেন্লার ব্যাপারে আপনি সচেতন না হলে কেন্লা তো লুটে নেবে ওরা । শুনেননি কেল্লা মুলাযখানও নিয়ে নিয়েছে ওরা ।” “আরে কি বলছো মুনাওয়ার! বাতিনীরা আমার কেন্ত্রা দখলের চিন্তাও করতে পারবে না। ওরা এখানে এলেও মনে রেখো মৃত্যুকে সঙ্গে করে আসবে ।' এর দু'দিন পর আমীরে কেল্লার দুই লোক খুব দামী কিছু উপহার নিয়ে মুনাওয়ারুদ্দৌলার কাছে এসে পয়গাম দিলো, আমীরে কেল্লা তার বোনকে স্ত্রী বানাতে চায়। “আমীরে কেল্লার মাথা কি ঠিক আছে?”_মুনাওয়ার ক্ষুব্ধ হয়ে বললেন- “এই উপহার নিয়ে যাও। আর তাকে গিয়ে বলো, আমার সদ্যযুবতী বোনকে এমন হাবড়া বুড়োকে দেবো না যে একটা নিকৃষ্ট শরাবী আর বদকার । তার আগের ক'টা বউ আছে তাই তো সেজানে না। “কী তার এত বড় সাহস!'_আমীরে কেনা তার উপহার ফিরে আসতে দেখে এবং মুনাওয়ারের কথা শুনে বললেন- “আমি ইটের জবাব পাটকেল দিয়ে দেবো না। ওর সঙ্গে দোস্তী বজায় রাখবো আমি । দেখো ওর বোন খুব দ্রুতই আমার কাছে চলে আসবে । একদিকে বাতিনী আরেকদিকে তার বোনের ব্যাপারে আমীরে কেল্লার চরিত্রহীন প্রস্তাব মুনাওয়ারুদ্দৌলাকে তোষের আগুনে নিয়ে ফেললো । সবকিছু এমন জট. পাকিয়ে গেলো যে তিনি অসহ্য হয়ে উঠলেন । তার ঘরে আছে তার স্ত্রী, দুটি বাচ্চা ও তার বোন। মুনাওয়ারুদ্দৌলা একদিন প্রচণ্ড ক্ষোভে তার স্ত্রী ও বোনের কাছে সবকিছু খুলে বললেন । “আমি এ বাতিনীদের ধরতে চাই। যদি ওদের ধরতে পারি আর প্রমাণিত হয় ওরা বাতিনী গুপ্তচর ও সন্ত্রাসী তাহলে নিজ হাতে ওদেরকে হত্যা করবো'-মুনাওয়ার বললেন। “ভাই জান!'-মুনাওয়ারের বোন তাকে বললো- “আমি আপনার সাথে আছি। আমাকে বলুন আমি কি করতে পারি । ইসলাম ও সত্যের প্রতি আপনার তীব্র দায়িত্ববোধ ও ভালোবাসা দেখে আমি নিজের একটি গোপন কথা বলে দিতে বাধ্য হচ্ছি। যে পাচ ছয় জন যুবক সম্পর্কে সন্দিহান ওদের একজনের সাথে আমার সম্পর্ক আছে। এখন আমি কোন দ্বিধা ছাড়াই বলছি, ওর সাথে একান্তেও কয়েকবার আলাপ করেছি আমি। না, আমাকে সে কখনো মন্দ ইংগিত করেনি । আপনি বললে ওকে আমি প্রেম ভালোবাসার কথায় ভুলিয়ে এটা বের করতে পারবো ওরা কে ও কোথেকে এসেছে? চমৎকার" !-মুনাওয়ার খুশী হয়ে বললেন- “কোন ভাই তার বোনকে এতাবে ব্যবহার করে না। কিন্তু তোমার সাথে ওদের যে সম্পর্ক আছে তা ব্যবহার করা এখন জরুরী হয়ে পড়েছে । ওদের কাছে গিয়ে হাসান ইবনে সবার কথা উঠাবে আর এমন ভাবে কথা বলবে যেন তুমি হাসান ইবনে সবার ভক্ত এবং তার কাছে যেতে চাও ।” মুনাওয়ারের বোন তাকে আশ্বস্ত করলো, কয়েকদিনের মধ্যেই ওদের আসল পরিচয় বের করে ফেলবে । ৭২ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।