Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

শহরে আগ থেকেই গোপনে কিছু বাতিনী থাকতো । আগ থেকেই তারা জানতো আজ হাসান ইবনে সবার ফিদায়েনরা আসবে । বাতিনীদের ভাগ হয়ে যাওয়া অন্যান্য দলের সঙ্গে এখানকার বাতিনীরা শরীক হয়ে গেলো। কেল্লার ভেতরের দিকে কিছু ফৌজ ছিলো। তাদের জানার কথা নয় শহরে কি হচ্ছে। বাতিনীরা কখনো এখানে আসবে এবং হামলা করবে তা তো তারা কল্পনাও করেনি। একটুপর যখন তারা কতল হলো, জানতেও পারলো না কাদের হাতে ওরা কতল হচ্ছে। যে কামরায় আফদুদ্দৌলা বৃদ্ধ ও আলেম বাতিনীদের সাথে কথা বলছিলো সে কামরায় এক বাতিনী ঢুকে সালাম দিলো। সালামের অর্থ ছিলো বাইরের কাজ শেষ হয়ে গেছে। সালাম শেষ হতে হতে আফদুদ্দৌলা ও খতীবের কাজও শেষ করে দিলো বাতিনীরা । সেদিনই হাসান ইবনে সবা তার এক শিষ্যকে এই কেল্লার আমীর বানিয়ে পাঠিয়ে দিলো। ০০০০ কেন্দা মুলাযখান থেকে একটু দূরেই আছে কেল্লা কহস্তান। এই কেল্লার আমীর যেমন লোভী তেমনি দুশ্চরিত্রের । এই কেন্লাকে ঘিরেও বড় একটি শহর গড়ে উঠেছে। শহরের হাকিম মুনাওয়ারুদ্দৌলা । মুনাওয়ারুদ্দৌলা অত্যন্ত দৃঢ়চেতা মুসলমান । এ কেল্লার ওপর বাতিনীদের নজর ছিলো সবসময় এবং আমীরে কেল্লার কুকীর্তির সুযোগে কেন্লায় বাতিনীরা নিয়মিত যাতায়াত করেছে ইদানিং । মুনাওয়ারুদ্দৌলাকে কয়েকজন লোক জানালো, এখানে একটি বাড়িতে পাঁচ ছয়জন বাতিনী থাকে । এরা খুবই ভয়ংকর লোক । আমীরে কেন্লাকে জানানো উচিত। যাতে তিনি ওদের পেছনে চর লাগান। হাকিম মুনাওয়ার একদিন আমীরে কেন্লার কাছে গিয়ে বাতিনীদের কথা জানালেন। “সন্দেহজনক লোক তো সবখানেই আছে'-আমীরে কেন্লা কোন গুরুত্ব না দিয়ে মুখ বাকিয়ে বললো- “তা তোমার বোনের খবর কি? বিয়ে টিয়ে হয়েছে? মুনাওয়ার খুবই বিরক্ত হলেন। তিনি কত গুরুত্পূর্ণ বিষয়ে কথা বলতে এসেছেন আর এই বুড়ো কিনা তার বোনের কথা জিজ্ঞেস করছে। মুনাওয়ারের সদ্য যুবতী ছোট একটি বোন আছে। তার রূপের খ্যাতি রয়েছে সারা শহর জুড়ে । আমীরে কেল্লার কথার উত্তরে মুনাওয়ার গন্তীর হয়ে বললেন, যে বিষয় নিয়ে এসেছি সে বিষয়ে কথা বলানঅসনেক জরুরী । ঠিক আছে দেখবো আমি ওদের পেছনে গুপ্তচরও লাগিয়ে দেবো'-আমীরে কেল্লা বললেন। বাতিনীদের চিন্তা হাকিম মুনাওয়ারকে ভীষণ অস্থির করে তুললো । তিন চারদিন পর আবার তিনি আমীরে কেল্লার কাছে গিয়ে বললেন, এখনো যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না! ৭১ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।