Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“না । আমি উলামায়ে কেরামের সাথে ফিরে যাবো । দু' চারদিন পর ফিরে আসবো । তখন আপনাকে নিয়ে গুপ্তধনের সন্ধান করবো এবং আপনার সামনে মাটি খুঁড়ে গুপ্তধন উদ্ধার করবো । আফদুদ্দৌলার মাথায় গুপ্তধন সওয়ার হয়ে গেলো। তাই তিনি বৃদ্ধকে একটি দিন নির্দিষ্ট করে দিলেন। বৃদ্ধ সেদিন রাতে আফদুদ্দৌলার অতিথি হয়ে রইলো। পরদিন সকালে চলে গেলো। ডেকে এনে বললেন, অমুকদিন বাতিনী উলামারা আসবেন । ওদের সঙ্গে 'বহছের' জন্য আপনি প্রস্তুতি নিন। নির্দিষ্ট দিনে দুপুর বেলায় প্রায় চল্লিশ জন আলেমবেশী লোক এলো । সবার পরনে আলখেন্লা, মাথায় পাগড়ি ও রুমাল, হাতে তসবি। তাদের পোষাক ও চলাফেরা দেখে মনে হচ্ছিলো দ্বীন-ধর্ম ছাড়া তাদের আর কোন কিছুর প্রতি কৌতৃহল নেই। আমীরে শহর আফদুদ্দৌলা তাদেরকে সাদরে গ্রহণ করলেন। বৃদ্ধ দুই চারজন আলেমকে নিয়ে আমীরে শহরের একটি কামরায় গিয়ে বসলো। আমীরে শহরকে বললো, আমরা এখানেই একলা কথা বলতে চাই। “আমীরে কেন্লা!-বৃদ্ধ বললো- “আমরা আপনার সাথে কথা বলবো এবং আপনার কথা শুনবো । খতীব সাহেবকেও এখানে ডেকে আপনি ভালো করেছেন। আমাদের কথাবার্তা চলাকালে যারা আমাদের সঙ্গে এসেছেন তারা শহর ঘুরেফিরে দেখুক। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। এরা সরল লোক ।” আফদুদ্দৌলা একটু হেসে সায় দিলেন। কিছু বললেন না। তিনি জানেন এই কেল্লা বাতিনীদের থেকে নিরাপদ । আর এদেরকে ঢুকতে দিয়েছেন গুপ্তধনের কথা চিন্তা করে। এতটুকু ঝুঁকি নিতেই হবে। তারা কথাবার্তায় ডুবে গেলো। অন্য বাতিনীরা শহরে ঘুরে বেড়াতে লাগলো । পথচারী যারাই সামনে পড়লো তাদেরকে মাথা ঝুঁকিয়ে সালাম করলো । করমর্দন করলো । কারো কারো সাথে কোলাকুলিও করলো । লোকেরা তাদের নিছক আলেম বা মাদরাসার শিক্ষক ভেবে বেশ সম্মান করতে শুরু করলো। একটু পর ওরা তিন চারটি দলে ভাগ হয়ে গেলো । আট নয়জনের একটা দল গেলো বড় ফটকের দিকে । ফটকের পাশে মুহাফিজদের একটা কামরা আছে। পাচ ছয় জন মুহাফিজ সেখানে বসে গল্প করছে। ফটকের সামনে দীড়িয়ে আছে দুই মুহাফিজ। তারা গিয়ে দুই মুহাফিজের সঙ্গে বেশ আগ্রহ নিয়ে করমর্দন করে কোলাকুলি করলো এবং কথায় কথায় দু'জনকে তাদের মুহাফিজ কামরায় নিয়ে গেলো । কামরায় বসে থাকা পাচ ছয়জন মুহাফিজ ওদেরকে বড় আলেম মনে করে খুব শ্রদ্ধা নিয়ে করমর্দন করলো। এক বাতিনী হঠাৎ দরজা বন্ধ করে দিলো । আর অন্যান্য বাতিনীরা তাদের আলখেল্লার ভেতর হাত ঢুকিয়ে দিলো। আলখেল্লার ভেতর থেকে যখন ওরা হাত বের করলো তখন দেখা গেলো প্রত্যেকের হাতে ছোট ছোট ধারালো তলোয়ার । মুহাফিজরা নিরস্ত্র ছিলো, তারা তাদের হাতিয়ার পর্যন্ত পৌছবে তো দূরের কথা অবাক হওয়ারও সুযোগ পেলো না। মিনিটের আগে খুন হয়ে গেলো সাত আটজন মুহাফিজ। ৭০ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।