“আগেই বলেছি আমি দুনিয়াবিমুখ লোক । অর্থ সম্পদ দিয়ে কি করবো আমি? গুপ্তধন কোথায় আছে বের করে দেবো আমি, তবে এই শর্তে নয় যে, অর্ধেক আমাকে দিতে হবে। কত হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়ে ডাকাতরা এই শুপ্তধন গড়ে তুলেছে। তাই এই গুপ্তধন না আমার না আপনার। আমি শর্ত দেবো, এই গুপ্তধনের চল্লিশ ভাগের এক ভাগ আপনি নেবেন আর সব গরীবদের মধ্যে বন্টন করে দেবেন, । “ঠিক আছে মুহতারাম!'-আফদুদ্দৌলা বৃদ্ধের কথায় বেশ প্রভাবান্বিত হয়ে বললেন- “আমি এই গুপ্তধন গরীবদের মধ্যে বিলিয়ে দেবো । আচ্ছা বলতে পারেন কতখানি গুপ্তধন আছে? “এটা বলা মুশকিল । তবে বলা যায় অনেকখানিই হবে এই গুপ্তধন আরেকটা কথা, আপনারা আমাদের বাতিনীদের কাফের বলেন। আমি নিজেও অবশ্য আগে সন্দিহান ছিলাম । কিন্তু যখন আমার “কাশফ" হতে শুরু করলো আমি বুঝে গেলাম যে, কাফের হলে খোদা আমাকে “কাশফ' এর শক্তি দিতেন না। আজ যখন গুপ্তধনের ইংগিত পেলাম তখন একবার ভাবলাম গুপ্তধন দিয়ে আমার কী কাজ! পরে খেয়াল হলো, না, এই গুপ্তধন আল্লাহর বান্দাদের কাজে লাগা উচিত । আমি যেটা বলতে চাই তা হলো, একবার আমাদেরকে বাতিনীদের ব্যাপারে আপনার সাথে কথা বলতে দিন। এর অর্থ এই নয় যে, আপনি আমাদের আকীদা গ্রহণ করুন। আমি চাই আমাদেরকে আপনি শক্র ভাবা ছেড়ে দিন।” “আপনি কি আমাদের সাথে লোকজন নিয়ে বিতর্ক সভায় বসতে চান? “তর্ক-বিতর্ক নয়। বিতর্ক মানে তো পরস্পরকে মিথ্যাবাদী সাব্যস্তকরা না আমীরে কেল্লা এমন কোন ইচ্ছা আমার নেই। আমি চাই আমাদের ব্যাপারে আপনাদের ধারণা স্বচ্ছ হয়ে উঠুক' । 'গুপ্তধনের কথা কি এরপর বলবেন? না কি আমাকে বাতিনী বানানোর চেষ্টা করবেনঃ “না না। গুপ্তধনের কথা ভিন্ন। সেটা তো বলবোই আমি। আকীদার কথা যেটা বললাম তা তো আপনার কাছে অনুমতি চেয়েছি। আপনি অনুমতি না দিলে তো করার কিছু নেই। আল্লাহর বান্দাদের আমি ভালোবাসতে চাই। “আচ্ছা বলুন তো আপনি কতজনকে আপনার সঙ্গে আনবেন'_আফদুদ্দৌলা জিজ্ঞেস করলেন। “আমীরে কেল্লা! আমার সাথে সাধারণ কেউ আসবে না। কয়েকজন আলেম ও তাদের কিছু ছাত্র আসবে। ধর্মকর্ম ছাড়া তারা কিছুই বুঝে না। আপনি অনুমতি দিলে প্রায় চল্লিশজনের মতো আলেম ও তাদের ছাত্রদের নিয়ে আসবো আমি চাই উনারা এসে কেন্লাবাসীর সঙ্গে সালাম বিনিময় ও কুশল বিনিময় করে ভ্রাতৃত্ বন্ধনে আবদ্ধ হোক ।" “ঠিক আছে। কিন্তু এখানে এসে যেন বাতিনীদের তবলিগ শুরু না করে । “না, তা করবে না। কাউকে যদি তবলিগ করা অবস্থায় পাকড়াও করা হয় তাহলে আপনি যেমন শাস্তি দিতে চান দেবেন ।” 'গুপ্তধনের কথা কি সেদিনই হবে?-আফদুদ্দৌলা জিজ্ঞেস করলেন। ৬৯ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।