কেন্লার প্রাচীরে সিঁড়িযুক্ত মই নিক্ষেপ করে ফৌজ ভেতরে ঢুকে পড়ে । একটি ডাকাতও জীবিত বের হতে পারেনি । যুবতী ও কমবয়সী ছেলেমেয়েদেরকে উদ্ধার করে রাজধানী মারুতে পাঠিয়ে দেয়া হয়। তারপর ওদেরকে যার যার পরিবারে পাঠিয়ে দেয়া হয়। সুলতান মালিক শাহ এই কেল্লা জায়গীর হিসেবে দান করেন মীর আনায নামক এক রঈসকে। আর কেনার আমীর রয়ে যান সালার আফদুদ্দৌলা বিন বুয়া। হাসান ইবনে সবা আলমোত দখলের কিছুদিন পর তার এক প্রতিনিধি দল এসে আমীরে কেল্লার কাছে এই কেল্লা কেনার প্রস্তাব দেয়। আমীরে কেল্লা তা প্রত্যাখ্যান করে জানিয়েদেন ভবিষ্যতে যেন এই কেনায় কোন বাতিনী ঢোকার দুঃসাহস না দেখায় । কিছুদিনের মধ্যেই এই কেল্লা জমজমাট শহরে পরিণত হয়। হাসান ইবনে সবার দৃষ্টি সবসময় এই কেল্লার দিকে নিবদ্ধ থাকে । তবে হাবভাবে বুঝায় এই কেন্লার প্রতি তার কোন আগ্রহ নেই। সুলতান মালিক শাহকে হত্যার পর হাসান ইবনে সবা তার বিশেষ শিষ্যদের বলে, কেল্লা মুলাঘখান এখন আমাদের দখলে আসা উচিত। আমীরে কেল্লা আফদুদ্দৌলা সেদিন তার বন্ধুদের নিয়ে বৈঠক করছেন। এমন সময় তাকে জানানো হলো এক শুভ্রকেশী বৃদ্ধ তার সাথে সাক্ষাত করতে এসেছে। অত্যন্ত সঙ্জন ও উদারপ্রাণ হিসেবে আফদুদ্দৌলার সুপরিচিতি রয়েছে সবার মধ্যে । বৃদ্ধকে না ডেকে তিনি নিজেই তাকে শুভেচ্ছা জানাতে চলে এলেন বাইরের ঘরে । “আমীরে কেল্লা! -বৃদ্ধ নিচু গলায় আফদুদ্দৌলাকে বললো- 'একা আপনাকে আমি কিছু বলতে চাই ।' তাকে অন্য কামরায় নিয়ে যাওয়া হলো। “আমীরে কেন্নী!'-বৃদ্ধ বললো- “আপনাকে আগেই আমি বলে রাখছি, আমি বাতিনী। এই কেন্লায় বাতিনীদের আসা তো নিষেধ ।' “তাহলে আপনি কি করে ঢুকলেন'-আফদুদ্দৌলা চমকে উঠে জিজ্ঞেস করলেন- “ফটকের সামনে কেউ জিজ্ঞেস করেনি যে আপনি কে? “জিজ্ঞেস করেছিলো । আমি মিথ্যা বলেছি যে আমি আহলে সুন্নত... আপনি জিজ্ঞেস করবেন আমি কেন মিথ্যা বললামঃ আমার আকীদা যাই হোক আমি দুনিয়া বিমুখ একজন মানুষ । মানুষের প্রতি আমার সীমাহীন ভালোবাসা । খোদা আমাকে 'কাশফ'-গোপন বিষয় জানার শক্তি দিয়েছেন । এই কেন্ল্রার প্রতি আমার কোন আগ্রহ নেই। কেল্লার পাশ দিয়ে যাচ্ছিলাম । “কাশফ' থেকে এক ইশারা পেয়ে ঘোড়া দীড় করালাম। আমি পরিষ্কার ইংগিত পেলাম যে, কেন্্রার ভেতর গুপ্তধন আছে। আমি তখনই বিশ্বাস করলাম এখানে গুপ্তধন থাকবেই । কারণ এই কেন্প্রা অনেক বছর ডাকাতদের কজায় ছিলো । যেখানে ডাকাত সেখানে গুপ্তধন থাকবেই ।' “আপনি আমাকে গুপ্তধনের সুসংবাদ দিতে এসেছেন?'-আফদুদ্দৌলা জিজ্ঞেস করলেন ব্যঙ্গ করে-তারপর আপনি শর্ত দেবেন, আমি অর্ধেক সম্পদ আপনাকে দিলে আপনি গুপ্তধন বের করে দেবেন ।' ৬৮ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।