“এ কাজ সেই মেয়ে করবে'_হাসান ইবনে সবা বললো- “এই মেয়ে বড় ক্ষিপ্র। কাজ উদ্ধারের জন্য সবই করতে পারে সে। এই মেয়ের নির্বাচন আমি নিজে করেছি। এখন বিচক্ষণ একজন মারুতে গিয়ে রুজিনার সাথে যোগাযোগ রক্ষা করবে আমাকে কে বলতে পারবে এই মেয়ে নির্ভরযোগ্য এবং সে তার কাজে নিশ্চিত সফল হবে? “আমি ইমাম!'-এক লোক বললো- “আমার তত্বাবধানে ওর প্রশিক্ষণ হয়েছে। মারুতে ওর সাথে এক অভিজ্ঞ লোক ও দু'জন বৃদ্ধা মহিলা গিয়েছিলো ।' “তোমরা জানো মারুতে আমাদের কি করতে হবে । আমাদের এ ফেদায়েন সেখানকার জমি সমতল করে দিয়েছে। সে সেলজুকি সালতানাতের মাথা কেটে দিয়েছে। এখন তার অবশিষ্ট দেহ দু'ভাগে ভাগ করতে হবে ।' হ্যা ইমাম!-আরেক লোক বললো- “সালতানাতের রাজধানী মারুতে গৃহযুদ্ধ বাধিয়ে দিতে হবে । এ কাজ রুজিনাই করতে পারবে ।' “মালিক শাহর বড় ছেলে বরকিয়ারক একজন যুবক । তার বিয়ে হয়নি এখনো। তার স্বভাব চরিত্র সম্পর্কে জেনেছি আমি । একটি মোমের মতো মনে করতে পারো তাকে । কুজিনা ঠিক থাকলে এই মোম গলিয়ে সে নিজের মতো করে গড়ে নিতে পারবে'_হাসান ইবনে সবা বললো । ইয়া ইমাম!-তার এক শাঙ্গী বললো- “একথা তো আগেও বলেছেন একবার যে, মালিক শাহের কতলের পর আমাদের কি করতে হবে। এটা আমাদের ওপর ছেড়ে দিন। দেখুন আপনার হুকুম পালিত হয় কি না!” তাদের কি পরিণতি হয়?' ০০০ আলমোত থেকে কিছু দূরে যেসব কেন্ত্রা আছে সেগুলো এখনো হাসান ইবনে সবার দখলে আসেনি । এত দিন সে এসব কেল্লার দিকে এগোয়নি সুলতান মালিক শাহের ফৌজ যে কোন সময় এসে পড়তে পারে এই ভয়ে। এ সব কেন্লার মধ্যে কেল্লা মুলাযখান খুবই গুরুতৃপূর্ণ কেল্লা । আগে এ কেন্াটি লুটেরা ও ডাকাতদের দখলে ছিলো, কাফেলা লুট করে ডাকাতরা মালপত্র এখানে এনে জমা করতো ও ভাগবাটোয়ারা করতো । কাফেলায় যুবতী মেয়ে ও কমবয়সী ছেলেমেয়ে পেলে অপহরণ করে এখানে এনে বন্দি করতো । ডাকাতদের ভয়ে এসব এলাকায় ব্যবসায়ী কাফেলার আসা যাওয়া কমে যায়। এর মন্দ প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্যের ওপর । সুলতান মালিক শাহ তখন যুবক বয়সের । ব্যবসায়ী ও সাধারণ কাফেলার ওপর ডাকাতদের এমন উৎপাতের কথা জানতে পেরে আফদুদ্দৌলা বিন বুয়া নামে এক জাদরেল সালারকে ফৌজ দিয়ে কেন্লা মুলা খান পাঠান। একদিন আফদুদ্দৌলা তার ফৌজ নিয়ে ঝড়ের বেগে এসে কেল্লা অবরোধ করেন। ৬৭ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।