Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

দিতে পারবো না। তাই আমি আমার প্রাণ দিয়ে যেতে চাই । এতে হয়তো আপনার, আপনার আম্মীজানের এবং শাহী খান্দানের অন্যরাও কিছুটা সান্তনা পাবেন। আম্মীজানকে বলেছি আমি, আমি বেঁচে থাকলেও কার জন্য বেঁচে থাকবো? “আমার জন্য । আমি যে ফয়সালা করেছি তার ওপরই আমি বহাল থাকবো । তবে আম্মীজানের অনুমতির জন্য কিছু দিন অপেক্ষা করবো ।” ০ মারুসহ পুরো সেলজুকি সালতানাতে যখন শোকের কালো ছায়ায় সবকিছু স্তব্ধ । আলমোতে তখন চলছে উৎসব-আনন্দের ঢেউ । সুলতান মালিক শাহের খুনীকে যখন চারটি হিংস্র কুকুর দ্বারা নির্মমভাবে হত্যা করা হলো তখন এক গুপ্তচর মারু থেকে আলমোতের দিকে রওয়ানা দিলো । ইয়া ইমাম!'-সেই গুপ্তচর আলমোতে পৌছে হাসান ইবনে সবাকে বললো- “সবচেয়ে বড় দুশমন মরে গেছে। দাফনও হয়ে গেছে। তার গদিতে বসেছে তার বড় ছেলে বরকিয়ারক ।” “তার খুনীর কি হয়েছে? -হাসান ইবনে সবা জিজ্ঞেস করলো । “তার দেহের অর্ধেক মাটিতে পুঁতে কুকুর দিয়ে তাকে হত্যা করেছে।' “তার সাথে একটি মেয়ে ছিলো । তার খবর জানো? “সুলতানের ঘরে । নতুন সুলতানকে সে আগেই তার জালে ফাসিয়েছিলো ।” “এ মেয়ে একা কিছু করতে পারবে? 'এই প্রশ্নের উত্তর দুই তিনদিন পর আসবে । সুলতানের দাফনের পর তার খুনীর শাস্তি দেখেই আমি রওয়ানা হয়ে গিয়েছিলাম ।" খবরে সবাই বিজয়ীর শ্রোগান দিয়ে উঠলো । “দেখেছো তোমরা?-লোকদেরকে বললো হাসান ইবনে সবা-কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম, কোন গোত্রকে ধ্বংস করতে হলে প্রত্যেকেই হত্যা করার দরকার নেই । বরং গোত্র প্রধানের মাথা খারাপ করে দাও। তাকে চরম ভোগবিলাসে মজিয়ে দাও। আর এই নিশ্চয়তা দাও যে, তুমি অর্ধেক দুনিয়ার বাদশাহ । তোমার সমান দুনিয়ায় আর কেউ নেই। কোন চতুর সুন্দরী মেয়ের নেশায় তাকে পাগল করে তোলো । যত বড় ঝষি-বুযুর্গ হোক তোমার কথায় উঠবে নাচবে।' এমন কত খান্দানই দেখেছো তোমরা- যারা নারী ও সম্পদের পেছনে পড়ে ধ্বংস হয়ে গেছে। আর কোন সালতানাতকে ধ্বংস করতে চাইলে তার শাসককে ভালো পথ থেকে সরিয়ে দাও এবং তার অন্তর থেকে প্রজাদের ভালোবাসা বের করে দাও । তারপরও কাজ না হলে তাকে হত্যা করো ।” “ইয়া ইমাম!'-এক সহকারী বললো- “এ কাজ তো হয়ে গেলো। এখন বলুন সামনের কাজ কি?' ৬৬ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।