বরকিয়ারকের মা চিন্তায় ডুবে গেলেন। এ সময় কামরার দরজায় এসে দীড়ালো বরকিয়ারক । তার মুখের ভাব বলে দিচ্ছে, তার মার এই কামরায় আসাটা তার ভালো লাগছে না। “মা!'-সুলতান বরকিয়ারক তার মাকে বললেন- “আপনাকে সম্মান করা আমার ওপর ফরজ । কিন্তু এটা জিজ্ঞেস করার অধিকার আমার আছে যে আপনি কেন এখানে এসেছেন? আমার মনে হয় আপনি বলতে এসেছেন সে এক খুনীর বোন। এজন্য তাকে বিশ্বাস করা যাবে না।' 'বরকিয়ারক!'-রুজিনা বললো এবং একটু থেমে আবার বললো- মাফ করবেন। আপনাকে বরকিয়ারক নয় সুলতানে মুহতারাম বলা উচিত আম্মীজান যা বলেছেন এবং আমি তাকে যা বলেছি হুবহু সব আমি আপনাকে শুনাচ্ছি। বরকিয়ারকের মা ও তার মধ্যে এতক্ষণ যে কথা হয়েছে তার সব সে বলে গেলো । “আমি যে ফয়সালা করেছি তা তোমাকে মানতে হবে*-বরকিয়ারক বললো- “অবশ্য তোমাকে জোর করে আমার স্ত্রী বানাবো না। এটা আমার অন্তরের আওয়াজ ।' “এক অন্তরের আওয়াজ আরেক অন্তরই শুনতে পারে সুলতানে মুহতারাম!' -রুজিনা বললো- “আমার অন্তর তো মরে গেছে। আমার ভাই সুলতানকেই বিষ দেয়নি আমার অন্তরকেও বিষ দিয়ে মেরে ফেলেছে । আমি এখান থেকে চলে যেতে চাই। আপনার কাছে হাতজোড় করছি আমাকে চলে যেতে দিন । “প্রিয় বেটা আমার!'-বরকিয়ারকের মা বলে উঠলেন- “তুমি তো মাত্র নওজোয়ান। আমার বয়স দেখো । আমি দুনিয়ার অনেক কিছুই দেখেছি । অসংখ্য মানুষকে পড়েছি। তোমাকে আমি এই বিয়ের অনুমতি দিতে পারতাম । কিন্তু যা হয়েছে সব তো তোমার সামনেই হয়েছে।' “আচ্ছা রুজিনা!'-বরকিয়ারক বললো-'আম্মীজানকে তুমি বলেছো, তোমার ভাই বাতিনী কি করে হয়েছে তা তুমি জানো না। সে মরার আগে হাসান ইবনে সবার নামে শ্লোগান দিয়েছিলো । এতে বুঝা যায় সে হাসান ইবনে সবার ফেদায়েন ছিলো। কি করে সে ফেদায়েন হলো তা কি জানো তুমি? “আমি কিছুই জানি না। সে আমাকে আলমোত নিয়ে গিয়ে সাত আট মাস রাখে। আমাকে একটি ঘরের চার দেয়ালের ভেতর বন্ধ করে রেখে সে বাইরে চলে যেতো, আপনাদের কাছেই শুনছি সে বাতিনী ও ফেদায়েন ছিলো। প্রায়ই সে বলতো, রুজিনা! আল্লাহ যেন তোমাকে কোন ভালো মানুষের হাতে সোপর্দ করেন তাহলেই আমি হজ্জ করতে পারবো ।” “মা!'-বরকিয়ারক বললো- “আজই তো আমরা আমাদের প্রিয় আব্বাজানকে দাফন করে এলাম । সবাই এখন শোকতণ্ত। আরো কিছু দিন যাক। এই মেয়েকে এখানে থাকতে দিন। আপনার অনুমতি ছাড়া কিছু করবো না আমি।' “সুলতানে মুহতারাম!'-রুজিনা বললো- “আপনি বলেছিলেন, আমার এই গুণটা আপনার খুব পছন্দ হয়েছে যে, আমার মনে যা আসে তা আমি বলে ফেলি । ... আমি সত্য বলি সত্য শুনি তা যতই তিক্ত হোক। আমি তো আপনার আব্বাজানকে ফিরিয়ে শয়তানের বেহেশৃত_€৫ ৬৫ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।