বরকিয়ারক এর চেয়েও বেশি ভালোবাসে আমাকে । যা হোক আমি বরকিয়ারকের স্ত্রী হতে চাই না। আমার ভাইয়ের অপরাধ সম্পর্কে আমি জানতাম কি না সেটা ভিন্ন কথা । কিন্তু এই সত্য তো আর পাল্টানো যাবে না যে, আমি সুলতানের হস্তারকের বোন। আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত।" “আচ্ছা, তোমরা এসেছো কোথেকে? তোমার ভাই বাতিনী ছিলো এটা কি তুমি জানতে না? 'আম্মীজান! আমাদের কোন ঠিকানা থাকলে তো বলতামই আমরা কোথেকে এসেছি। ভাইজান বলতো, আমরা ইস্পাহানের লোক। শৈশবে বাপ মারা যাওয়ার পর ভাইজানই মানুষ করেছে আমাকে । তাকে আমি যাযাবরই দেখেছি। ছোট একটা কারবার ছিলো তার। এতে আমাদের দু'বেলার রুটি ও সফরের খরচ হয়ে যেতো। এক এক শহর বা গ্রামে আমরা এক দেড়বছর করে থাকতাম । এ সময় ভাইজান আমাকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতো । তাই কাদের সঙ্গে তার উঠাবসা ছিলো কখনো জানতে পারিনি আমি। প্রত্যেক বছরই ভাইজান হজ্জে যাওয়ার নিয়ত করতো । আমার জন্য যেতে পারতো না।, কথা বলার সময় রুজিনার চোখ পানিতে ভরে যাচ্ছিলো আর সে চোখ মুছছিলো। 'আমার ছেলে ফয়সালা শুনিয়ে দিয়েছে সে তোমাকে বিয়ে করবে'_সুলতানের বিধবা স্ত্রী বললেন- “সে এখন আমার তো নয়ই কারো কথাই মানবে না। তুমি কি ওকে প্রত্যাখ্যান করতে পারবে? “আমি তো প্রত্যাখ্যানই করছি'_রুজিনা চোখ মুছতে মুছতে বললো- “আমি যে মৃত্যুদণ্ড চাচ্ছি এর একটা কারণ হলো আমি হত্যাকারীর বোন। তারপর এখন আর আমার আর কোন আশ্রয় নেই। আমার একমাত্র আশ্রয় হলো কবর । আপনার কাছে মিনতি করছি, আমাকে আপনি কবরে নামিয়ে দিন” । বরকিয়ারকের মা রুজিনার এই কান্নাসিক্ত মুখে বারবার নিজ থেকে মৃত্যুদন্ড চাওয়ায় এতই প্রভাবাৰিত হলেন যে, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই মেয়ে যাতে কোন ভুল লোকের হাতে না পরে তাই তাকে একা ছাড়া যাবে না। 'রুজিনা! তোমাকে আমি আমার ঘর থেকে বের করে দিতে চাই না। তোমাকে যদি অন্য কারো কাছে বিয়ে দিয়ে দেই তুমি মেনে নেবে তা?'-বরকিয়ারকের মা জিজ্ঞেস করলেন। “এখন আমি কিছুই বলতে পারবো না। আমার মনমন্তিষ্কে একটা কথাই ঘুরছে, আমার বেঁচে থাকার অধিকার নেই ।' “আমি তোমাকে বাচিয়ে রাখতে চাই । তুমি আগে ভেবে দেখো । তারপর আমাকে বলো । আমি তোমার জন্য ভালো কিছুর ব্যবস্থাই করবো ।” “আম্মীজান! আপনি এক কাজ করুন" বরকিয়ারকের মন থেকে আমাকে বের করে দিন। ওকে আপনি রাজী করুন আমাকে যেন ছেড়ে দেয় । তিনি সুলতান হিসেবে হুকুম দিয়েছেন, তার সঙ্গে আমার বিয়ে হবে। এই হুকুম আমার ভালো লাগেনি। মাকে সন্তানের হুকুম দেয়া পাপ। এই পাপে আমি শরীক হতে চাই না।” ৬৪ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।