এই বাতিনীকে কেন এত নির্মম শাস্তি দেয় হলো লোকদেরকে তা বলা হলো না। কিন্তু সবার মধ্যে এটা ছড়িয়ে পড়লো যে, এই বাতিনীই সুলতান মালিক শাহকে বিষ দিয়ে মেরেছে। দর্শকদের মধ্য থেকে মাঝে মধ্যে ক্ষুব্ধ কণ্ঠে শ্লোগান উঠলো, এই পাষণ্ডের ঘরবাড়ি জ্বালিয়ে দাও। এর বংশের সবগুলোকে কুকুরের খাবারে পরিণত করো । কিন্তু তার ঘর কোথায় বা সে কোথায় থাকতো তা কেউ জানতো না। তার বোন কুজিনারই শুধু এর উত্তর জানার কথা । রুজিনা তখন সুলতানের মহলের একটি কামরায় । শাহী খান্দানের কেউ রুজিনাকে মেনে নিতে পারছিলো না। কারণ সে সুলতানের হত্যাকারীর বোন। এতে তার হাত আছে একথা ভাবাও স্বাভাবিক । তবে বরকিয়ারকের কারণে কেউ কিছু বলতে পারছিলো না। বরকিয়ারক সেদিনই ঘোষণা করে দিয়েছিলো, রুজিনাকে সে যে কোন মূল্যে বিয়ে করবে । বরকিয়ারকের মা সেদিনই সন্ধ্যায় শোক-দগ্ধ মুখে একলা রুজিনার কামরায় চলে এলেন। রুজিনা তাকে দেখে মাথা নিচু করে দীড়ালো । “বসো বসো'-বরকিয়ারকের মা খাটের এক পাশে বসতে বসতে বললেন- “তোমার সাথে আমি কিছু কথা বলতে এসেছি। দেখো, তোমাকে আমার ছেলেই পছন্দ করেনি, বরং সুলতানে মরহুম ও আমিও তোমাকে পছন্দ করেছিলাম এবং ঠিক করা হয়েছিলো বরকিয়ারকের সঙ্গে তোমার বিয়ে হবে। কিন্তু যা হয়েছে তা তোমার সামনেই হয়েছে । আমি কি করে এমন লোকের বোনকে আমার ছেলের বৌ করবো, যে শুধু আমাকেই নয় সুলতানের আরো দু'জন স্ত্রীকে বিধবা করেছে! লোকদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে, সালতানাতে সেলজুকিরা বিধবা হয়ে গেছে। তোমাকে আমি কোন শাস্তির কথা শোনাতে আসিনি। তোমার সাথে আমি একটি ভালো কাজ করতে চাই। তুমি কোথায় যাবে বলো । কয়েকজন মুহাফিজ দিয়ে তোমাকে সেখানে পৌছে দেয়ার ব্যবস্থা করবো ।” “'আম্মীজান'-রুজিনা বেদনায় ভেঙ্গে যাওয়া কণ্ঠে বললো- আপনারা আমাকে ঘাড় ধাক্কা দেয়ার আগে আমি একটা কথা শুনতে চাই। শাহজাদা বরকিয়ারক যখন আমাকে বিয়ের প্রস্তাব দিলো আমি তা প্রত্যাখ্যান করে বলেছিলাম, আমি শাহী খান্দানের উপযুক্ত নই। কিন্তু তিনি আমাকে এখানে আসার জন্য বাধ্য করলেন। তবুও আমি আসতে রাজী ছিলাম না। কিন্তু আমার ভাই এখানে আসলে আমাকেও নিয়ে আসেন। কারণ তিনি আমাকে একা সরাইখানায় রেখে আসতে ভয় পাচ্ছিলেন... | “পরে সুলতানে মারহুম ও আপনি আমাকে মেনে নিলে আমি খামোশ হয়ে যাই। এরপর যে ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনা ঘটলো এর পরিপ্রেক্ষিতে আমি নিজেকে এত সম্মানের পাত্রী মনে করি না যা আপনি আমাকে দিতে চাচ্ছেন। আমার অনুরোধ করুণা প্রার্থনা করার যোগ্য নই আমি । “তোমার ভাইয়ের সুলতানকে বিষ দেয়ার কথা কি তুমি জানতে না?” “না না'-রুজিনা প্রায় কেদে ফেললো- “আমি জানলে বরকিয়ারককে কখনো ইয়াতীম হতে দিতাম না। বরকিয়ারকই প্রথম যুবক যাকে আমি অন্তর থেকে চেয়েছি। ৬৩ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।